শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

হাওড়ার পানি বিপৎসীমার ওপরে, বন্যায় ভাসছে ত্রিপুরা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে
হাওড়ার পানি বিপৎসীমার ওপরে, বন্যায় ভাসছে ত্রিপুরা

ত্রিপুরা রাজ্যের পাহাড়ি এলাকাগুলোতে চলছে টানা ভারী বর্ষণ। বৃষ্টির পানি নদী হয়ে ধীরে ধীরে সমতলে নামতে থাকার ফলে প্রতিদিনই নতুন নতুন এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে।

প্রশাসন জানিয়েছে, ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় ২৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এসব শিবিরে আশ্রয় নিয়েছেন পাঁচ হাজারের বেশি বন্যার্ত। তাদের খাবারসহ অন্যান্য জরুরি সামগ্রী সরবরাহ করা হচ্ছে। তবে বন্যার্তদের মধ্যে কয়েকজনের দাবি, প্রশাসনের কাছ থেকে সঠিক পরিষেবা পাচ্ছেন না তারা। ফলে তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অপরদিকে নতুন করে প্লাবিত এলাকাগুলোতে নৌকা নিয়ে টহল দিচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। তারা মাইকের মাধ্যমে সাধারণ মানুষদের সতর্ক করছে। আবার নৌকায় তুলে বন্যার্তদের পাঠাচ্ছে ত্রাণ শিবিরে।

এদিন রাজধানীর চন্দ্রপুর এলাকায় এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com