শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

টানা চতুর্থবার সাফের প্রেসিডেন্ট হলেন সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে
টানা চতুর্থবার সাফের প্রেসিডেন্ট হলেন সালাউদ্দিন

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। এই নিয়ে টানা চতুর্থবার সাফের প্রেসিডেন্ট নির্বাচন হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই (বাফুফে) সভাপতি।

২০০৯ সাল থেকে এখন পর্যন্ত টানা দক্ষিণ এশিয়ান ফুটবলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সাবেক এই তারকা ফুটবলার।

শনিবার (২ জুলাই) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সাফের কংগ্রেস শেষে সভাপতি হিসেবে সালাউদ্দিনের নাম ঘোষণা করেন সাফের সেক্রেটারি আনওয়ারুল হক হেলাল।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফের প্রেসিডেন্ট হচ্ছেন সালাউদ্দিন— এটা আগে থেকেই নিশ্চিত ছিল। বাকি ছয় দেশ থেকে কেউ মনোনয়নপত্র জমা দেননি। আজ সব দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে হওয়া কংগ্রেসে চূড়ান্ত ঘোষণা চলে এলো।

কমিটিতে এখনও চারটি পদে নির্বাচন হয়নি। আগামী বছরের কংগ্রেসে ঐ চার পদে নির্বাচন হবে। নেপাল ফুটবলে নতুন কমিটি গঠন হয়েছে। এছাড়া পাকিস্তানের প্রতিনিধিদের কিছু সমস্যার কারণে চার পদে নির্বাচন স্থগিত হয়েছে।

২০০৯ থেকে সালাউদ্দিনের অধীনে সাফের ২২টি টুর্নামেন্ট হয়েছে। তার মধ্যে ৬টি সাফ চ্যাম্পিয়নশিপ ও ৫টি নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে।

আগামী মৌসুম থেকে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ চালু করার কথা জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি সালাউদ্দিন। তিনি বলেন, ‘আগামী মৌসুম থেকে আমরা নতুন একটি টুর্নামেন্ট চালু করার কথা চিন্তা করেছি। ক্লাব চ্যাম্পিয়নশিপ চালু করবো আমরা। এক ক্যালেন্ডার বছরে এর চাইতে বেশি  টুর্নামেন্ট আয়োজন সম্ভব হবে না। এক বছর পর পর এই টুর্নামেন্টটি আয়োজিত হবে। ’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com