শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

ফোন বাদ দিয়ে জীবনকে উপভোগ করতে বললেন মোবাইলের আবিষ্কারক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে
ফোন বাদ দিয়ে জীবনকে উপভোগ করতে বললেন মোবাইলের আবিষ্কারক

যারা প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা মোবাইল ফোনের পেছনে ব্যয় করে, তাদের জন্য কী পরামর্শ দেবেন, প্রশ্ন করা হলে তিনি বলেন, তাদের উচিত ফোন হাত থেকে নামিয়ে রেখে জীবনটাকে একটু উপভোগ করা।

মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার কমিয়ে জীবন উপভোগের পরামর্শ দিয়েছেন খোদ ফোনের আবিষ্কারক মার্টিন কুপার।

বর্তমানে ৯৩ বছর বয়সি মার্টিন কুপার ১৯৭৩ সালে বিশ্বের প্রথম ওয়্যারলেস সেলুলার ডিভাইস—মটোরোলা ডায়নাটিএসি ৮০০০এক্স—তৈরি করেন। তবে তার প্রায় ৫০ বছর পর এই প্রকৌশলীর মনে হচ্ছে ফোনের পেছনে মানুষের আরও কম সময় দেওয়া উচিত।

সম্প্রতি বিবিসি ব্রেকফাস্ট-এ আলাপকালে কুপার স্বীকার করেন যে, তিনি নিজের সময়ের ‘পাঁচ শতাংশের’ও কম সময় ব্যয় করেন মোবাইলে।

যারা প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা মোবাইল ফোনের পেছনে ব্যয় করে, তাদের জন্য কী পরামর্শ দেবেন, প্রশ্ন করা হলে তিনি বলেন, তাদের উচিত ফোন হাত থেকে নামিয়ে রেখে জীবনটাকে একটু উপভোগ করা।

সাক্ষাৎকার গ্রহণকারী জেইন ম্যাককাবিন তাকে প্রশ্ন করেন, ‘আমার মতো যারা দিনে পাঁচ ঘণ্টা পর্যন্ত ফোন ব্যবহার করে, তাদের কী বলবেন?’

‘সত্যিই? সত্যিই আপনি দিনে পাঁচ ঘণ্টা সময় দেন [মোবাইলের পেছনে]?’ কুপার বিস্ময় প্রকাশ করেন। তারপর একগাল হেসে বলেন, ‘জীবনটাকে একটু উপভোগ করুন।’

১৯৫০ সালে ইলিনয় ইন্সটিটিউট অভ টেকনোলজি থেকে স্নাতক সম্পন্ন করে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৫৪ সালে তিনি মটোরোলায় যোগ দেন।

তারপর ১৯৭৩ সালে কুপার আবিষ্কার করেন বিশ্বের প্রথম মোবাইল ফোন। তারপর তিনি ওই ফোন দিয়ে প্রতিদ্বন্দ্বী জোয়েল এঙ্গেলকে কল করেন। এঙ্গেল ছিলেন এটিঅ্যান্ডটি-র প্রধান ইঞ্জিনিয়ার।

ওই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে কুপার বলেন, ‘ফোন করে বললাম, “জোয়েল, তোমাকে আমি একটা সেলফোন থেকে কল করেছি, সত্যিকারের সেলফোন—একটা ব্যক্তিগত, হাতেধরার পোর্টেবল সেলফোন।” অপরপ্রান্তে ছিল শুধুই নীরবতা।’

প্রথম মোবাইল ফোনের ব্যাটারিতে একবার চার্জ দিলে ২৫ মিনিট চলত। আর ফুল চার্জ হতে সময় লাগত ১০ ঘণ্টা। ১০ ইঞ্চি লম্বা ওই ফোনের ওজন ছিল আড়াই পাউন্ড।

সম্প্রতি (২০২১ সালে) ‘কাটিং দ্য কর্ড’ নামে স্মৃতিকথা প্রকাশ করেছেন মার্টিন কুপার। বইটিকে চলচ্চিত্রে রূপ দেওয়া নিয়েও আলোচনা চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com