বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ

ফের পেছালো এসএসসি ও সমমানের পরীক্ষা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১১৬ বার পড়া হয়েছে
ফের পেছালো এসএসসি ও সমমানের পরীক্ষা

সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়ায় জুলাই মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তঃবোর্ড। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী আগস্ট মাসে এসএসসি পরীক্ষা শুরু হবে।

রোববার (৩ জুলাই) দুপুরে আন্তঃবোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বলেন, জুলাই মাসে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ আমরা আজকে সবাইকে নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেছি। এতে দেখা যায়, সিলেটের অর্ধেকেরও বেশি কেন্দ্র এখন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। এগুলো সংস্কার করে পুনরায় পরীক্ষার উপযোগী করতে সময় লাগবে। তাই ‍জুলাই মাসে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। আগস্ট মাসে পরীক্ষা শুরু হবে।

তিনি জানান, ঈদের পর বিষয়টি নিয়ে আমরা আলোচনায় বসবো। এরপর পরীক্ষার নতুন তারিখ জানাতে পারবো। ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন, যেহেতু এইচএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার সঙ্গে সম্পর্কিত, তাই এই পরীক্ষাও পিছিয়ে যাবে।

প্রসঙ্গত, দেশব্যাপী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত ১৯ জুন থেকে। তবে সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৭ জুন এসএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com