বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

টুইটারের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিলেন ইলন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে
টুইটারের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিলেন ইলন

টুইটার কেনার ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্স সিইও ইলন মাস্ক।

শুক্রবার (৮ জুলাই) তিনি এ ঘোষণা দেন।

টুইটারের পক্ষ থেকে ফেক অ্যাকাউন্ট বিষয়ে তথ্য দিতে ব্যর্থ হওয়ার কারণ উল্লেখ করে ইলন মাস্ক এ চুক্তি বাতিলের ঘোষণা দেন। এ ছাড়াও টুইটার চুক্তির একাধিক বিধান লঙ্ঘন করেছে বলে জানান তিনি।

বিবিসি জানিয়েছে, ইলন মাস্কের চুক্তি বাতিলের ঘোষণার পর টুইটারের পক্ষ থেকে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

বিবিসি আরও জানায়, চুক্তির শর্ত অনুযায়ী, টুইটার না কেনায় ক্ষতিপূরণ হিসেবে মাস্ককে ১০০ কোটি ডলার টুইটারকে দিতে হতে পারে। মাস্কের ঘোষণার পর টুইটারের শেয়ার ৭ শতাংশ দরপতন হয়েছে।

এদিকে, শুক্রবার টুইটার কোম্পানির বোর্ড চেয়ারম্যান ব্রেট টেলর এক টুইট বার্তায় বলেন, চুক্তি কার্যকরের জন্য আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে টুইটার।

প্রসঙ্গত, তথ্য সংক্রান্ত জটিলতার অভিযোগ এনে গত ৭ জুন টুইটার কেনার চুক্তি থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছিলেন ইলন মাস্ক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com