শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হাওরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২০০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হাওরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

পরিবারের সঙ্গে ট্রলার নিয়ে কিশোরগঞ্জের মিঠামইন হাওরে বেড়াতে গিয়েছিলেন মো. হিমেল (২৬)। ঘোরাঘুরির একপর্যায়ে হাওরে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।

গতকাল বুধবার (১৩ জুলাই) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মিঠামইন ও করিমগঞ্জের সীমান্তবর্তী এলাকা হাসনপুর সেতুর কাছে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে হিমেলের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মৃত তানজিব সারোয়ার হিমেল কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল এলাকার মো. কামাল মিয়ার ছেলে। 

করিমগঞ্জ থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, হাসানপুর ব্রীজের ঢালে বুধবার (১৩ জুলাই) হিমেলসহ চারজন লোক বেড়াতে আসে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাদের মধ্যে হিমেল গোসল করতে নদীর পানিতে ডুব দেয়। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে নিখোঁজ হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। কিন্তু ওইদিন তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (১৪ জুলাই) উদ্ধার অভিযানের এক পর্যায়ে বেলা পৌনে ১১টার দিকে নিখোঁজ হিমেলের লাশ উদ্ধার করা হয়।

লাশ হস্তান্তরের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com