শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

পাকিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে
পাকিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষে নিহত ২০

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান-সুক্কুর মোটরওয়েতে মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে একটি তেল ট্যাংকারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন বাসযাত্রী। আহতদের মুলতানের নিশতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

মুলতানের ডেপুটি কমিশনার তাহির ওয়াট্টু এক বিবৃতিতে এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, লাহোর থেকে করাচিগামী যাত্রীবাহী বাসটি মুলতান-সুক্কুর মোটরওয়ের জালালপুর পিয়ারওয়ালা ইন্টারচেঞ্জে পেছন দিক থেকে তেলের ট্যাংকারকে ধাক্কা দেয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তেলের ট্যাংকারকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এরপরই বাস ও ট্যাংকার উভয়েই আগুন ধরে যায় এবং আগুনে পুড়ে ঘটনাস্থলেই ২০ জনের মৃত্যু হয়।

ডিসি ওয়াট্টু আরেকটি বিবৃতি দিয়ে বলেন, মৃত যাত্রীদের বেশির ভাগ মৃতদেহ সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং চেনা যাচ্ছে না। নিহতের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শুরু করা হচ্ছে।

এদিকে, মোটরওয়ে পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে ডন নিউজ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত তেলের ট্যাংকারটি কয়েক হাজার লিটার পেট্রোল বহন করছিল। তিনি আরও জানান, বাস চালক ঘুমিয়ে পড়ার কারণে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে বলে এখন পর্যন্ত মনে করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com