শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সকল ক্ষেত্রে শতভাগ মাস্ক পরার সুপারিশ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩০ বার পড়া হয়েছে
সকল ক্ষেত্রে শতভাগ মাস্ক পরার সুপারিশ

দেশে আবারও বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ। শনিবার (১৭ সেপ্টেম্বর) ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪১ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৭ হাজার ৮৭ জনে। আগের দিন শুক্রবার দেশে করোনা শনাক্ত হয়েছিলো ৩৬৩ জনের।

এমন পরিস্থিতিতে দেশের সংক্রমণ নিয়ন্ত্রণে সকল ক্ষেত্রে শতভাগ মাস্ক পরা, বেসরকারি পর্যায়ে করোনা পরীক্ষার খরচ কমানোসহ ৫ দফা সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিন ধরে করোনার সংক্রমণ বাড়ছে। গতকাল (শনিবার) রাতে এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। এসময় সরকারকে পাঁচ দফা সুপারিশ করা হয়েছে।

জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা গতকালের সভায় সভাপতিত্ব করেন।

সুপারিশগুলো হলো-

১. সকল ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য জনসাধারণকে উৎসাহিত করা।

২. প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজের কোভিড ভ্যাকসিন টিকা যারা নেননি, তাদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করা।

৩. বদ্ধস্থানে সভা করা থেকে বিরত থাকা ও দাপ্তরিক সভাগুলো যথাসম্ভব ভার্চুয়ালি সম্পন্ন করা।

৪. অপরিহার্য সামাজিক অনুষ্ঠান বা সভাগুলোতে মাস্ক পরার সুপারিশ।

৫. বেসরকারি পর্যায়ে কোভিড-১৯ পরীক্ষার ব্যয় কমানোর পদক্ষেপে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com