বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ফিলিপাইনে ঘূর্ণিঝড় নোরুর আঘাত, ৫ উদ্ধারকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে
ফিলিপাইনে ঘূর্ণিঝড় নোরুর আঘাত, ৫ উদ্ধারকর্মী নিহত

ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় নোরুর আঘাতে পাঁচ উদ্ধারকর্মী নিহত হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) ঝড়টি ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উত্তর-পূর্বে অবস্থিত লুজোন দ্বীপে ১৮৫ কিলোমিটার আঘাত হানে।

চলতি বছর দেশটিতে এটি সবচেয়ে বড় ঘূর্ণিঝড়ের ঘটনা বলে উল্লেখ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

ফিলিপাইনের মোট জনসংখ্যার অর্ধেক বাস করে লুজোন দ্বীপটিতে। এছাড়া দেশের অর্থনীতির দুই তৃতীয়াংশের বেশি এই অঞ্চলের ওপর নির্ভরশীল।

বুলাকান এলাকার গভর্নর ড্যানিয়েল ফার্নান্দো বলেছেন, প্রাদেশিক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা অফিসের পাঁচজন কর্মী সান মিগুয়েল জেলায় উদ্ধার অভিযান চালানোর সময় আকস্মিক বন্যায় ভেসে গেছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস বলেছেন, ‌আমি মনে করি আমরা খুবই ভাগ্যবান। গত দুই দিনে আমরা যা করেছি তা থেকে এটি পরিষ্কার যে, ঘূর্ণিঝড় মোকাবিলায় আমাদের যথেষ্ঠ প্রস্তুতি ছিল।

এর আগে ঘূর্ণিঝড় নোরুর কারণে ৭৪ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় ফিলিপাইন সরকার। একই সঙ্গে রাজধানী ম্যানিলায় বন্যা সতর্কতা জারি করে প্রশাসন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com