রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

‘আঁরার মাইয়া, আঁরার গর্ব’

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে
‘আঁরার মাইয়া, আঁরার গর্ব’

দক্ষিণ এশিয়া মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের (সাফ) শিরোপা জিতেছে বাংলাদেশ। সে খবর অনেকটাই পুরনো। এরই মধ্যে সাফ শিরোপা জয়ী নারী ফুটবলাররা দেশে ফিরেছে রাজকীয় সংবর্ধনার মধ্য দিয়ে। ইতিহাস গড়া বাংলাদেশ নারী ফুটবল দলে রয়েছে বৃহত্তর চট্টগ্রামের পাঁচ ফুটবলার। এই পাঁচ ফুটবলারকে নগরীর জামাল খানে সংবর্ধনা দিয়েছে স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী।

এই পাঁচ ফুটবলাররা হলেন- রাঙামাটির রূপনা চাকমা এবং ঋতুপর্ণা চাকমা। আর খাগড়াছড়ি জেলার তিনজন হলেন মনিকা চাকমা এবং জমজ দুই বোন আনাই মগিনী ও আনুচিং মগিনী।

বুধবার সকালে তারা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যায়। এরপর বিকালে চট্টগ্রাম ক্লাব থেকে তাদের বহনকারী খোলা ছাদের জিপে করে নেয়া হয় জামাল খানে। ‘আঁরার মাইয়া, আঁরার গর্ব’ শিরোনামে এ সংবর্ধনার আয়োজন করে দৈনিক আজাদী।

অনুষ্ঠানের শুরুতে পাঁচ ফুটবলারকে ফুলের মালা এবং উত্তরীয় পরিয়ে দেন যথাক্রমে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, বেগম কামরুন মালেক, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, নির্বাহী সম্পাদক শিহাব মালেক এবং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন। এরপর ফুটবলারদের উপহার তুলে দেন অতিথিরা। এরপর সংবর্ধিত পাঁচ ফুটবলারের হাতে তুলে দেয়া হয় দৈনিক আজাদীর পক্ষ থেকে চেক। এছাড়া অনুভূতি জানান কৃতী ফুটবলাররা। কাটা হয় বড় একটি কেক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com