শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

জীবনে গোসল করে না যে জনগোষ্ঠীর মানুষ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে
জীবনে গোসল করে না যে জনগোষ্ঠীর মানুষ

আফ্রিকার নাম শুনলেই চোখে ভাসে গভীর জঙ্গল আর নানা প্রজাতির প্রাণী। এই মহাদেশের বিভিন্ন প্রান্তে লুকিয়ে রয়েছে আশ্চর্য সব জিনিস। আফ্রিকা মহাদেশের দক্ষিণ প্রান্তে রয়েছে নামিবিয়া। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে বিভিন্ন জনজাতিরও বাস করে।

নামিবিয়ার উত্তর প্রান্তে কুনেন অঞ্চলে বাস করে ওমুহিম্বা বা ওভাহিম্বা জনজাতি। এখানকার আদিবাসীরা অন্য জনজাতিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলেও নিজেরা আলাদা থাকতেই পছন্দ করেন। পশুপালন এবং চাষবাস করে দিনযাপন করেন তারা।

মহিলাদের কাজও বাঁধাধরা। শুধু মাত্র জ্বালানির কাঠ সংগ্রহ করে রান্নাবান্না করে দিন অতিবাহিত করেন তারা। পুরুষরা একাধিক বিয়ে করতে পারেন। এমনই নিয়ম রয়েছে তাদের। তবে, এক অদ্ভুত নিয়ম মেনে চলেন তারা যা শুনলে সত্যিই অবাক হতে হয়। এই জনজাতির সকলে সারা জীবনে এক বারও জল দিয়ে স্নান করেন না।

কেন এই অদ্ভুত নিয়ম? এটা কি কোনো প্রাচীন প্রথা? আদতে তা কিছুই নয়। এই জনজাতির মানুষ যে অঞ্চলে বাস করেন তার পুরোটাই মরুভূমি। ফলে, স্নানের জন্য জল পাওয়া কষ্টসাধ্য। তা হলে কী সারা জীবন তারা নোংরা অবস্থাতেই থাকেন? না। পরিচ্ছন্ন থাকার জন্য অন্য পন্থা অবলম্বন করেছেন তারা। জলের বদলে তারা ধূমস্নান (স্মোক বাথ) করে নিজেদের পরিষ্কার রাখেন।

ধূমস্নান করার আগে তারা নিজেদের শরীরে লাল মাটি মেখে রাখেন। তার পর একটি পাত্রে ডালপালার সঙ্গে কয়লা মিশিয়ে নেন। এই ক্ষেত্রে কমিফোরা গাছের ডাল এবং পাতাই বেছে নেন তারা। দক্ষিণ আফ্রিকার এই কমিফোরা গাছের পাতা থেকে সুগন্ধি বার হয়। তাই মিশ্রণ তৈরিতে কয়লার সঙ্গে এই গাছের অংশ মেশান।

তার পর শরীরে একটি কাপড় জড়িয়ে তারা এই ফুটন্ত পাত্রের সামনে বসে পড়েন। যত ক্ষণ না শরীর থেকে ঘাম পড়ছে তত ক্ষণ পর্যন্ত তাঁরা এই বিশেষ পদ্ধতিতে স্নান করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com