বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হুমকির মুখে: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হুমকির মুখে: বাইডেন

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কয়েক দিন আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করেছেন, মিথ্যা এবং সহিংসতার কারণে দেশটির গণতন্ত্র ঝুঁকির মধ্যে রয়েছে। এর জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেন তিনি।

বুধবার ওয়াশিংটন ডিসির ইউনিয়ন স্টেশনে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির বৈঠকে সাবেক প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বাইডেন বলেন, ডোনাল্ড ট্রাস্পের নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানানো এবং মিথ্যার কারণে যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা হুমকির মুখে আছে।

বাইডেন বলেন, কিছু রিপাবলিকান প্রার্থীরা যদি হেরে যান তবে তারা ৮ নভেম্বরের নির্বাচনের ফলাফল গ্রহণ করতে অস্বীকার করার হুমকি গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, কোন ভুল করবেন না, গণতন্ত্র আমাদের সকলের জন্য ব্যালটে রয়েছে।

বিশেষ করে মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির স্বামীর উপর গত সপ্তাহের হাতুড়ি হামলার দিকে ইঙ্গিত করে বাইডেন বলেন, ২০২০ সালের নির্বাচন সম্পর্কে ট্রাম্পের মিথ্যা দাবি গত দুই বছরে রাজনৈতিক সহিংসতা এবং ভোটারদের ভয় দেখানোর বিপজ্জনক উত্থানকে উত্সাহিত করেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধারণা করা হচ্ছে, এই নির্বাচনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের (সংসদের নিম্নকক্ষ) নিয়ন্ত্রণ হারাতে পারেন জো বাইডেন ও তার দল ডেমোক্র্যাটিক পার্টি। সংসদের নিম্নকক্ষের নিয়ন্ত্রণ আসতে পারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির হাতে।

প্রসঙ্গত, আগামী ৮ নভেম্বর মার্কিন প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবগুলোতে নির্বাচন হবে। অন্যদিকে সিনেটের এক-তৃতীয়াংশ আসনে নির্বাচন হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com