শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

৬ গোলের রোমাঞ্চ ম্যাচে সার্বিয়াকে রুখে দিল ক্যামেরুন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১১১ বার পড়া হয়েছে
৬ গোলের রোমাঞ্চ ম্যাচে সার্বিয়াকে রুখে দিল ক্যামেরুন

‘জি’ গ্রুপের ‘ডু অর ডাই’ ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্যামেরুন-সার্বিয়া। বিশ্বকাপে টিকে থাকতে হলে দুই দলেরই এই ম্যাচ থেকে নূনতম এক পয়েন্ট হলেও প্রয়োজন ছিল। ছয় গোলের রোমাঞ্চ ম্যাচে ৩-৩ গোলে ড্র করলো দু’দল। কাতার বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ উপহার দিল ক্যামেরুন।

ম্যাচে ক্যামেরুন প্রথমে লিড নিলেও প্রথমার্ধের একেবারের শেষ মুহূর্তে গোল করে সার্বিয়াকে সমতায় ফেরান পাভলোভিচ। সবাই যখন ভেবে নিয়েছিল ১-১ গোলে সমতা রেখেই শেষ হবে প্রথমার্ধ ঠিক তখনই মিলিনকোভিচ-স্যাভিচের গোলে ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় সার্বিয়া।

ম্যাচজুড়ে ক্যামেরুন অন-টারগের্ট শর্ট ৮টির মধ্যে ৩টি বল জালে জড়িয়েছে। বিপরীতে সার্বিয়ার অন-টারগের্ট শর্ট মাত্র ৫টি, যার মধ্যে ৩টি গোল আদায়ে সক্ষম তারা। তবে বল পজিশনে এগিয়ে সার্বিয়া, ৬০ শতাংশ। সেইখানে ক্যামেরুনের বল পজিশন ৪০ শতাংশ।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের প্রথম দশ মিনিটের মধ্যে আলেক্সজান্ডার মিত্রভিচের গোলে নিজেদের পক্ষে ব্যবধান বাড়িয়ে সার্বিয়া করে ৩-১। দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ক্যামেরুন। একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে দলকে সমতায় ফিরিয়ে আনার জন্য। সফলও হয় রজার মিল্লার দেশ। ৬৪ মিনিটে জিন-চার্লস ক্যাস্টিলেটোর পাস থেকে ভিনসেন্ট আবুবাকার গোল করে ব্যবধান কমান ক্যামেরুনের পক্ষে। দুই মিনিটের মধ্যে আরও একটি গোল পায় ক্যামেরুন। ৬৬ মিনিটে ভিনসেন্ট আবুবাকরের পাস থেকে এরিক ম্যাক্সিম চৌপ-মোতিং গোল করে ক্যামেরুনকে সমতায় ফেরায়।

৩-৩ গোলে ম্যাচ ড্র হওয়ায় বিশ্বকাপ থেকে কোনও দলই ছিটকে যায়নি। পরবর্তী ম্যাচে ক্যামেরুন এবং সার্বিয়াকে জিততেই হবে পরবর্তী রাউন্ডে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। তবে সমীকরণ পড়তে হবে তাদের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com