রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে জয় নেই ব্রাজিলের!

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে
সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে জয় নেই ব্রাজিলের!

কাতার বিশ্বকাপে ‘জি’ গ্রুপে সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নামবে পাচঁবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করতে মাঠে নামবে তারা। অন্যদিকে, জয়ের ধারা অব্যাহত রাখতে ব্রাজিলের বিপক্ষে নিজেদের সেরাটা খেলার অপেক্ষায় সুইজারল্যান্ড।

ফিফা র‍্যাংকিংয়ে ব্রাজিল এগিয়ে থাকলেও বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারাতে পারেনি তারা। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত দুইবার সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। দুইটি ম্যাচই শেষ হয় ড্র’তে।

১৯৫০ সালে বিশ্বকাপে প্রথমবারের মত মুখোমুখি হয় ব্রাজিল-সুইজারল্যান্ড। সেই ম্যাচটি ড্র হয়েছিল ২-২ গোলে। এরপর সর্বশেষ রাশিয়া বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল নেইমাররা। সেই ম্যাচটিও ড্র হয় ১-১ গোলে।

উল্লেখ্য, ব্রাজিল-সুইজারল্যান্ড এখন পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ব্রাজিল জয় লাভ করেছে তিন ম্যাচে, সুইজারল্যান্ডের জয় দুই ম্যাচে। আর বাকি চার ম্যাচ ড্র হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com