রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতীয় দলের হারে উচ্ছ্বাস, ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে
জাতীয় দলের হারে উচ্ছ্বাস, ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১

বিশ্বকাপের দ্বিতীয় পর্বে ওঠার আগেই বিদায় নিয়েছে ইরান। সেই আনন্দে মেতেছিলেন দেশটির হিজাববিরোধী বিক্ষোভকারীরা। সেখানেই গুলিতে নিহত হন এক বিক্ষোভকারী। মানবাধিকার সংগঠনগুলির দাবি, নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্য়ু হয়েছে তার।

মঙ্গলবার রাতে গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের কাছে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ইরান। ইরানের হারের পরই কাস্পিয়ান সাগরের তীরে বন্দর শহর আঞ্জিলে লাগাতার গাড়ির হর্ন বাজিয়ে উৎসবে মেতেছিলেন অনেকে, এর মধ্যে মেহরান সামাক নামের ২৭ বছর বয়সি এক ইরানি যুবকও ছিলেন। কিন্তু সেই আনন্দে স্থায়ী হয়নি বেশিক্ষণ। নিরাপত্তাকর্মীদের গুলিতে মৃত্যু হয় তার। এমনটাই দাবি তেহরানের একাধিক মানবাধিকার সংগঠনের। তবে এ নিয়ে ইরান প্রশাসনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে প্রথম থেকেই জাতীয় দলের বিরুদ্ধে ছিলো ইরানের নাগরিকরা। কারণ, কাতার বিশ্বকাপে রওনা দেয়ার আগে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাত করেছিলেন জাতীয় দলের খেলোয়াররা। সেই সাক্ষাতের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এই ছবি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন ইরানের নাগরিকরা।

একদিকে সারা দেশে সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে প্রাণ হারাচ্ছে শত শত মানুষ। এমন পরিস্থিতিতেও জাতীয় দলের খেলোয়াররা স্বৈরাচারী শাসকের সাথে সাক্ষাত মেনে নেয়নি ইরানের নাগরিকরা। এই ঘটনার পর থেকেই দেশবাসীর সমর্থন হারিয়েছে ইরানের জাতীয় ফুটবল দল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com