শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

জাপানের ইতিহাস গড়ার দিনে প্রতিপক্ষ ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে
জাপানের ইতিহাস গড়ার দিনে প্রতিপক্ষ ক্রোয়েশিয়া

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচের দুটিতেই ‘অঘটন’ ঘটিয়েছে এশিয়ান জায়ান্ট জাপান। সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও স্পেনকে ২-১ গোলে হারিয়ে অবাক করেছে গোটা বিশ্বকে। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় কাতারের আল জানুব স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে জাপান। নক আউটে ক্রোয়েশিয়াকে হারাতে পারলে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করবে ‘সূর্যোদয়ের দেশ’।

গ্রুপ পর্ব থেকে চারবারের বিশ্বকাপজয়ী দল জার্মানি পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে না পারলেও, স্পেনকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ঠিকই শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছে ‘সূর্যোদয়ের দেশ’ জাপান। আর নক আউটে জাপান যখন শক্তিশালী ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে তখন জাপানের সামনে হাতছানি দিচ্ছে নতুন মাইলফলকের।

তবে ২০১৮ বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়াকে হারানো জাপানের জন্য একেবারেই সহজ হবেনা। গ্রুপ পর্বে অপরাজিত ক্রোয়েশিয়া বিশ্বকাপে নিজেদের শেষ দশ ম্যাচের নয়টিতেই জিতেছে। যে একটি ম্যাচ তারা হেরেছে, সেটিও ২০১৮ বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ৪-২ গোলে লড়াই করে।

রাশিয়া বিশ্বকাপের বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটি হারার স্মৃতি মনে করে জাপানের ডিফেন্ডার ইউতো নাগাতোমো বলেন, গত বিশ্বকাপের তুলনায় চলতি বিশ্বকাপে আমরা মানসিক ও শারীরিকভাবে নিজেদেরকে তুলনামূলক ভালোভাবে প্রস্তুত করতে পেরেছি। আমাদের বর্তমান দলটি বেশ ভালো এবং জাপানের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা সবচেয়ে ভালো দল।

অন্যদিকে ক্রোয়েশিয়ার কোচ লাতকো দালিচ অবশ্য জাপানের বিপক্ষে খেলার আগে নিজেদের আত্মবিশ্বাসের কথা বলেছেন। সংবাদ সম্মেলনে দালিচ বলেছেন, ক্রোয়েশিয়ার জনসংখা মাত্র ৪০ লক্ষ। তবুও আমরা বিশ্বমঞ্চে ফুটবলের মাধ্যমে যা অর্জন করেছি তা অভাবনীয়। আমরা প্রতিনিয়ত বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট ও বিশ্বকাপে ভালো করছি। আমরা বিশ্ব ফুটবলে নিজেদের সক্ষমতার জানান দিচ্ছি।

এছাড়াও প্রতিপক্ষ জাপান সম্পর্কে দালিচ বলেন, গ্রুপ পর্বে জাপানের বিপক্ষে স্পেন প্রথম গোল করার পর ভেবেছিলাম জাপান শেষ। কিন্তু ওরা হাল ছাড়েনি। জার্মানি, বেলজিয়াম, ডেনমার্কের ছিটকে যাওয়া প্রমাণ করে, টুর্নামেন্টের প্রতিটি দলই শক্তিশালী।

তবে গত বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়া যতই শক্তিশালী হোক না কেন, হাল ছাড়তে নারাজ জাপানের কোচ হাজিমে মরিইয়াসু। নিজ দলের খেলোয়াড়দের শান্ত থাকার পরামর্শ দিয়ে হাজিমে বলেছেন, এক বা দুই শতাংশ সুযোগ সৃষ্টি হলেও আমরা সেটা লুফে নেব। এবার ড্র হলে ম্যাচের অতিরিক্ত সময়ে এমনকি টাইব্রেকারে গড়াবে। সবকিছুর জন্যই আমাদের প্রস্তুত থাকতে হবে।

জাপান ও ক্রোয়েশিয়া এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৩ ম্যাচে। যেখানে জাপান-ক্রোয়েশিয়া একটি করে ম্যাচ জেতেছে। আর ২০০৬ জার্মানি বিশ্বকাপের ম্যাচটি ড্র হয়েছে। পরিসংখ্যান বা ইতিহাস দিয়ে দুই দলের নক আউটের ম্যাচটি রেজাল্ট আন্দাজ করা কঠিন হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com