শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

আমরা প্রথমে পরমাণু হামলা চালাবো না: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে
আমরা প্রথমে পরমাণু হামলা চালাবো না: পুতিন

পরমাণু হামলার আশঙ্কা বেড়ে যাচ্ছে। তবে রাশিয়া ‘পাগল হয়ে যায়নি’ এবং প্রথমে কখনো পরমাণু হামলা চালাবে না।

বুধবার (৭ নভেম্বর) রাশিয়ার বার্ষিক মানবাধিকার কাউন্সিলের বৈঠকে এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসাথে ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেনে দীর্ঘ সময়ের জন্য যুদ্ধ করবে রাশিয়া।

পরমাণু হামলার আশঙ্কা বেড়ে যাওয়ার ব্যাপারে পুতিন বলেছেন, ‘এমন হুমকি বেড়ে চলছে। এটি লুকানো ভুল হবে।’

তবে রাশিয়া আগে কখনো পরমাণু হামলা চালাবে না বলে আশ্বস্ত করে তিনি বলেছেন, ‘আমরা প্রথমে পরমাণু হামলা চালাবো না এবং কাউকে পরমাণু অস্ত্র দিয়ে হুমকি দেব না। রাশিয়া পাগল হয়ে যায়নি। আমরা জানি পরমাণু অস্ত্র কি।’

এছাড়া তিনি জানিয়েছেন রাশিয়ার কাছে বিশ্বের সর্বাধুনিক পরমাণু অস্ত্র আছে। কিন্তু রাশিয়ার পরমাণুনীতি যুক্তরাষ্ট্রের মতো না। তার দাবি, মার্কিনিরা তাদের পরমাণু অস্ত্র তুরস্কসহ ইউরোপের অন্যান্য দেশেও মজুদ রেখেছে। যা রাশিয়া করেনি।

পরমাণু অস্ত্রের হুমকির কথা শেষে রুশ প্রেসিডেন্ট রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বলেন, ইউক্রেনে সামরিক অভিযান দীর্ঘ হবে। এছাড়া ইউক্রেনের চার অঞ্চল অধিগ্রহণ করার বিষয়েও কথা বলেছেন পুতিন। তার দাবি, অধিকৃত খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক এবং লুহানেস্ক বেশ ভালো আছে।

এছাড়া তিনি জানিয়েছেন, আজভ সাগরের তীরে অবস্থিত অঞ্চলগুলো রাশিয়ার অংশ থাকবে এমন আকাঙ্খা ছিলো পিটার দ্য গ্রেটেরও। ১৭-১৮ শতকের এ শাসকের সঙ্গে এর আগেও নিজেকে তুলনা করেছিলেন পুতিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com