শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ডাচদের স্তব্ধ করে আর্জেন্টিনাকে উল্লাসে ভাসালো মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে
ডাচদের স্তব্ধ করে আর্জেন্টিনাকে উল্লাসে ভাসালো মার্টিনেজ

লুসাইল স্টেডিয়ামে ‘চরম নাটকীয়তা’ শেষে নেদারল্যান্ডসকে পেনাল্টি শুট আউটে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস ম্যাচে শেষে আর্জেন্টিনা জিতল।

এই ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনার আধিপত্যই ছিল বেশি। পুরো প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধের মাঝামাঝি পর্যন্ত আর্জেন্টাইন ফুটবলাররা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল কিন্তু মেসির পেনাল্টি গোলে ২-০ গোলের লিড নেওয়ার পর হঠাৎই রক্ষণাত্মক ধাঁচে নিজেদের মুড়ে ফেলে আর্জেন্টিনা। অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবলেরই খেসারত দিতে হল নির্ধারিত সময়ে ম্যাচ শেষ করতে না পেরে।

ম্যাচের ৩৫ মিনিটে লিড নেয় নীল সাদা জার্সিধারীরা। মেসি বলটা ধরে সামান্য মাথা উঁচু করে দেখে নিলেন ফুলব্যাক মলিনা বক্সে ঢুকে পড়েছেন। দুই ডাচ ডিফেন্ডারের মাঝখান দিয়ে বা পায়ের থ্রু বাড়ালেন ম্যাজিশিয়ান। মলিনা ফিনিশ করতে ভুল করেননি।

দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনার পায়ে বলছিল বেশি। ৬২ মিনিটে মেসির একটি ফ্রি কিক অল্পের জন্য বাইরে চলে যায়। ব্লিন্দের পরিবর্তে স্ট্রাইকার ডি ইয়ংকে নিয়ে আসে নেদারল্যান্ডস।

৬৫ মিনিটে ডে পলকে তুলে নিয়ে পারেদেসকে নিয়ে আসে আর্জেন্টিনা। ৭৩ মিনিটে আর্জেন্টিনার লেফট ব্যাক মার্কোস আকুনাকে বক্সের মধ্যে ফেলে দেন দামফ্রিজ। পেনাল্টি দেন রেফারি। বল জালে জড়াতে ভুল করেনি মেসি। এই নিয়ে বিশ্বকাপের আসরে ১০ গোল হয়ে গেল মেসির। স্পর্শ করে ফেললেন গাবরিয়েল বাতিস্তুটাকে।

এরপর নেদারল্যান্ডস লড়াই চালাল বটে, কিন্তু সেটা কমব্যাক করার জন্য যথেষ্ট ছিল না। মোটামুটি বিনা চ্যালেঞ্জে সেমিফাইনালে পৌঁছে গেল মারাদোনার দেশ। ক্রোয়েশিয়ার চ্যালেঞ্জের জন্য এবার প্রস্তুত হবেন স্কালোনির ছেলেরা।

শেষ ১০ মিনিটে অবশ্য চাপ বাড়াল ডাচ দল। ওয়েজহর্ট হেডে একটি গোল শোধ করলেন। পরপর আক্রমণ করছিল নেদারল্যান্ডস। শেষদিকে মাথা গরম করে মারামারি হল। ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হল। একেবারে শেষ লগ্নে গোল করে দিল নেদারল্যান্ডস। সেই ওয়েজহরস্ট। ফ্রিকিক দেওয়ালের নীচ দিয়ে গলে যেতেই বুদ্ধি করে প্লেস করলেন।অতিরিক্ত সময় আর্জেন্টিনার সুযোগ বেশি তৈরি করেও গোল করতে পারেনি।

কিন্তু আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানও মার্টিনেজ আবার রক্ষা করতে হয়ে উঠলেন টাইব্রেকারে। প্রথম দুটি শট সেভ করে আর্জেন্টিনাকে অ্যাডভান্টেজ এনে দিলেন। এরপর আর্জেন্টিনা শেষ পর্যন্ত জয়লাভ করল ৪-৩ ব্যবধানে। লুসাইল স্টেডিয়ামে নাটক জমিয়ে মার্টিনেজের কাধে চড়ে পৌঁছে গেল সেমিতে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com