শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

প্রাথমিক শিক্ষক নিয়োগে পদ বাড়ছে ৫ হাজার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে
প্রাথমিক শিক্ষক নিয়োগে পদ বাড়ছে ৫ হাজার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হবে ১৪ ডিসেম্বর। এর আগে সারাদেশে নতুন করে তৈরি করা হয়েছে শিক্ষক শূন্যপদের তালিকা। ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত শূন্যপদ যুক্ত করে ৩৭ হাজারের কিছু বেশি শিক্ষক নিয়োগ দেয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে এ তথ্য।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ রোববার বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ফল ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে। এক্ষেত্রে আগে ৩২ হাজার শিক্ষক নেয়ার কথা থাকলেও নতুন করে সিদ্ধান্ত নেয়া হয়েছে আরও ৫ হাজারের মতো পদ বৃদ্ধির। আমাদের শূন্যপদের সংখ্যা আরও বেশি। ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত শূন্যপদ ধরে এবার নিয়োগ দেয়া হবে।

তিনি বলেন, প্রতি বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ হাজার শিক্ষক অবসরে যান। চলমান প্রক্রিয়া শেষ করে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রতি বছর দুটি করে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। এবার প্রথম বুয়েটের সহায়তায় উচ্চমানের প্রযুক্তি ব্যবহার করে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে। এতে আমরা সফল হয়েছি। যেহেতু এক বছরে আমাদের অনেক শিক্ষক অবসরে চলে যান। এ প্রযুক্তি ব্যবহার করে প্রতি বছর দুটি করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চিন্তা করা হচ্ছে।

এর আগে সহকারী শিক্ষকের পদসংখ্যা বাড়িয়ে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরে এ সংখ্যা কমিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ৩২ হাজার ৫৭৭টি পদে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত জানানো হয়। এতে আন্দোলনে নামেন চাকরিপ্রার্থীরা।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পরবর্তী সময়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে সব শূন্যপদে নিয়োগ দিতে বলা হয়। তার ভিত্তিতে মন্ত্রণালয় শিক্ষক নিয়োগের জন্য পদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে পিছিয়ে দেয় ফল প্রকাশ।

২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ নিয়োগ পরীক্ষায় আবেদন করেন মোট ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী। আগামী ১৪ ডিসেম্বর বিকেলে প্রকাশ করা হবে নিয়োগের ফল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com