শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

এ বছর অষ্টম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা হবে না

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে
এ বছর অষ্টম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা হবে না

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, অষ্টম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা নেয়ার কোনো পরিকল্পনা নেই। এ বছর অষ্টম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা নেয়া হবে না। বুধবার (১৪ ডিসেম্বর) রাতে অধ্যাপক তপন কুমার এ তথ্য জানান।

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা গেলেও মাদরাসার ইবতেদায়ি শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

এ বিষয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ বলেন, ‘ইবতেদায়ির সমাপনী পরীক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নেয়া হতো। এবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সমাপনী পরীক্ষা না নিয়ে বৃত্তি পরীক্ষা নিচ্ছে। নিয়ম অনুযায়ী, আমাদের বৃত্তি পরীক্ষাও তাদের নেয়ার কথা।’ বিস্তারিত জানতে অধিদপ্তরের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন এ বিষয়ে বলেন, ‘পরীক্ষা তো আর অধিদপ্তর নিতে পারে না। সেই জনবলও আমাদের নেই। তবে পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়েছে কি না, আমার জানা নেই।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. নজরুল ইসলাম বলেন, ‘বৃত্তি পরীক্ষা আয়োজন নিয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক হয়েছিল। সেখানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হলেও ইবতেদায়ির বৃত্তি পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তারা পরীক্ষা নেবে কি না, আমাদের জানা নেই।’

২০০৯ সালে জাতীয়ভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা নেয়া শুরু করে সরকার। প্রথমে শুধু সাধারণ ধারার শিক্ষায় এটি সীমাবদ্ধ ছিল। পরে মাদরাসার ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পঞ্চম শ্রেণি সমমান) পরীক্ষায় এটি চালু করা হয়। ২০১০ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নেয়া শুরু হয়। এই দুই পাবলিক পরীক্ষা চালুর পরই বন্ধ হয়ে যায় পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা।

বিশ্বব্যাপি করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে অনুষ্ঠিত হয়নি জেএসসি ও জেডিসি পরীক্ষা। এবারও এই দুই পাবলিক পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে শুরু হওয়া নতুন পাঠক্রম অনুযায়ী পিইসি, জেএসসি ও জেডিসি পরীক্ষা থাকবে না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com