বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

আর্জেন্টিনার ‘থ্রি স্টার’ জার্সি গায়ে প্রথম মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১০৪ বার পড়া হয়েছে
আর্জেন্টিনার ‘থ্রি স্টার’ জার্সি গায়ে প্রথম মেসি

অপেক্ষাটা দীর্ঘ ৩৬ বছরের। সেই অপেক্ষা আর দীর্ঘায়িত হতে দেননি মেসি-মার্টিনেজরা। দুইবার ব্যর্থ হওয়ার পর অবশেষে বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। মেসির হাত ধরে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে বিশ্ব জয়ের আনন্দে ভাসছে স্কালোনির শীর্ষরা।

কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় ফ্রান্স ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ৯টার ম্যাচটি শেষ হয় রাত ১২টায়। যেখানে মাঠের লড়াই হয়েছে ১২০ মিনিট, দুই দলই তিনটি করে গোল দেয়। এরপর ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। সেখানেই ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। সোনালি ট্রফিতে চুমু খান লিওনেল মেসি, প্রথমবারের মতো উঁচিয়ে ধরেন বিশ্বকাপ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত শেয়ার করেছেন সমর্থকরা। করেছেন মেসিও। সেখানের একটি ছবিতে দেখা যায় আর্জেন্টিনার ‘থ্রি স্টার’ জার্সি গায়ে মেসি। চ্যাম্পিয়ন দলের অধিনায়কই শিরোপা গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী মেসিও তাই করেছেন।

আর্জেন্টিনার ‘থ্রি স্টার’ জার্সি গায়ে প্রথম মেসি

আন্তর্জাতিক ও ঘরোয়া টুর্নামেন্টের ফাইনাল উপলক্ষে দুই দলের জন্য চ্যাম্পিয়ন জার্সি তৈরি করে রাখা হয় আগে থেকেই। কাতার বিশ্বকাপের ফাইনালে অংশ নেয়া দুই দলের জন্যও আগে থেকে তৈরি ছিল চ্যাম্পিয়ন জার্সি। তৈরি ছিল চ্যাম্পিয়ন বাসও। এমবাপ্পেদের হতাশ করে শেষ হাসি হেসেছেন মেসির আর্জেন্টিনা।

ম্যাচ শেষে আর্জেন্টিনা দলের ফুটবলাররা লুসাইল স্টেডিয়াম থেকে টিম হোটেলে ছাদ খোলা বাসে চড়ে যান। বাসটিতে লেখা ছিল, ‘চ্যাম্পিয়ন আর্জেন্টিনা’।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com