শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

তৃতীয়বারের মত নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন প্রচণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে
তৃতীয়বারের মত নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন প্রচণ্ড

সাবেক মাওবাদী গেরিলা ও দুই বারের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালকে (প্রচণ্ড) নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি।

গত মাসের দেশটির সাধারণ নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। প্রধান বিরোধী দলের সাথে জোট করার পর তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া হল।

প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র টিকা ঢাকাল বলেন, সংবিধানের ৭৬ (২) অনুচ্ছেদ অনুযায়ী রোববার দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে পুষ্প কমল দাহালকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট। ঢাকাল জানান, সোমবার বিকাল ৪টায় দাহালের শপথগ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে।

প্রেসিডেন্ট ভান্ডারি রোববার বিকেল ৫টার মধ্যে সংবিধানের ৭৬(২) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী পদ দাবি করার জন্য প্রতিনিধি পরিষদে প্রতিনিধিত্বকারী দলগুলোকে ডেকেছিলেন।

রোববার বৃহত্তম দল নেপালি কংগ্রেস সভাপতি এবং বিদায়ী প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা পাঁচ বছরের মেয়াদের প্রথমার্ধে তাকে সরকারের নেতৃত্ব দিতে অস্বীকার করে। এরপর কংগ্রেসের নেতৃত্বে জোট ভেঙে, দাহাল দ্বিতীয় বৃহত্তম দল ইউএমএলের সাথে হাত মিলিয়েছেন।

জোটের সঙ্গে সমঝোতা অনুযায়ী সরকারে প্রথম আড়াই বছর অথাৎ ২০২৫ পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তিনি। এরপর জোটসঙ্গী ও প্রধান বিরোধী দল ইউএমএলের একজন নেতা বাকি আড়াই বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন।

এদিকে, সাতটি দলের নতুন জোট নেপালের সাতটি প্রদেশেও সরকার গঠনের নেতৃত্ব দেবে বলে মনে হচ্ছে।

নেপালের হিন্দু রাজতন্ত্রের অবসানে এক দশক গেরিলা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন পুষ্পকমল দাহল যিনি প্রচণ্ড নামে পরিচিত, যার অর্থ ‘উগ্র’। দেশের প্রধানমন্ত্রী হিসেবে এটি দাহালের তৃতীয় মেয়াদ। এরআগে ২০০৮ থেকে ২০০৯ এবং আবার ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com