শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

পুতিন ও শি জিনপিং বৈঠক শিগগিরই

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে
পুতিন ও শি জিনপিং বৈঠক শিগগিরই

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা নেতা শি জিনপিং ডিসেম্বরের শেষের দিকে ২০২২ সালের ঘটনা নিয়ে আলোচনায় বসবেন। সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাতে সংবাদমাধ্যমটি বলেছে, বৈঠকের তারিখ এবং এজেন্ডা ইতিমধ্যেই ঠিক হয়েছে, তবে আনুষ্ঠানিক ঘোষণা পরে আসবে। দুই পক্ষ যথাসময়ে কথোপকথনের বিষয়ে বিস্তারিত প্রকাশ করবে।

রাশিয়ার প্রেসিডেন্ট প্রশাসনের ঘনিষ্ঠ একটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে তাস জানিয়েছে, বৈঠকটি সশরীরে হওয়ার হওয়ার সম্ভাবনা কম, ভার্চুয়ালি মিলিত হবেন দুই নেতা।

তাস আরও জানিয়েছে, সাবেক রাশিয়ান প্রেসিডেন্ট ও রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ, গত সপ্তাহে বেইজিং সফরে শির সাথে দেখা করেছিলেন যখন জেলেনস্কি আরও সাহায্যের জন্য ওয়াশিংটনে গিয়েছিলেন।

এরআগে, গত ১৫ সেপ্টেম্বর উজবেকিস্তানে রাজধানী সমরখন্দে বৈঠক করছেন পুতিন ও শি জিনপিং। যেটি ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে দুই নেতার প্রথম ব্যক্তিগত আলোচনা। এরমধ্যে বেশ কয়েকবার ভার্চুয়ালি বৈঠক করেন তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com