শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে
ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দলের অন্যান্য শীর্ষ নেতাদের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

পাকিস্তানের নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার বিরুদ্ধে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের শীর্ষ নেতাদের দেয়া বিবৃতির ভিত্তিতে মামলাটি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদপত্র দ্য ডন।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশনার নিসার দুররানির নেতৃত্বে চার সদস্যের ইসিপি বেঞ্চ ইমরান খান এবং তার ঘনিষ্ঠ সহযোগী ফাওয়াদ চৌধুরী এবং আসাদ উমরের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে।

গত বছর ইমরান খান ও পিটিআই নেতারা নির্বাচন কশিনকে সরকারের পক্ষপাতমূলক নীতি অনুসরন করছে বলে অভিযোগ করেছিলেন। সেময় ইমরান খান নিরপেক্ষ নির্বাচন কমিশনারের ভূমিকা পালনে ব্যর্থতার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করতে বলেছিলেন।

এরপরই নির্বাচন কমিশন গত বছরের আগস্ট এবং সেপ্টেম্বরে তাদের বিরুদ্ধে নোটিশ জারি করেছিল। পিটিআই নেতাদের ইসিপির সামনে হাজির হওয়ার শেষ সুযোগ দিয়েছিল। তবে পিটিআই নেতারা হাজিরা দেননি।

ফলস্বরুপ মঙ্গলবার শুনানির সময় কমিশন তাদের উপস্থিতি থেকে অব্যাহতির আবেদন প্রত্যাখ্যান করে এবং প্রতিটি ৫০ হাজার রুপির মূল্যের জামানত বন্ডের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com