শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

১০০ বিলিয়ন ডলার রেমিট্যান্সের রেকর্ড ভারতের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে
১০০ বিলিয়ন ডলার রেমিট্যান্সের রেকর্ড ভারতের

গত বছর প্রবাসী ভারতীয়রা দেশে ১০০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর আগে কোনো দেশ এক বছরে এত অর্থ বাইরে থেকে আয় করতে পারেনি। যা ২০২১ সালের তুলনায় ১২ শতাংশ বেশি বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

মঙ্গলবার প্রবাসী ভারতীয় দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের ইন্দোরের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই তথ্য জানান তিনি।

অনুষ্ঠানে তিনি প্রবাসী ভারতীয়দের ‘ভারতের প্রকৃত রাষ্ট্রদূত’ বলে উল্লেখ করেন। সেই সঙ্গে প্রবাসীদের প্রতি তিনি আবেদন জানান, সবাই যেন দেশীয় পণ্য ব্যবহার করেন। বিশ্বব্যাপী ভারতীয় পণ্যকে ছড়িয়ে দিতেই এ আবেদন বলে জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ‘মজুরি বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র ও ওইসিডি দেশগুলোতে শক্তিশালী শ্রমবাজারের সুবাদে ভারতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।’

অতীতে সৌদি আরব, কুয়েত ও কাতারের মতো উপসাগরীয় দেশে কর্মরত স্বল্প-দক্ষ ভারতীয় শ্রমিকরা ছিল রেমিট্যান্সের মূল উৎস। এখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের মতো উন্নত দেশে অধিক-দক্ষতাসম্পন্ন পদে বেশি সুযোগ পাচ্ছে। যা দেশটির রেমিট্যান্স প্রবাহ তথা অর্থনৈতিক অগ্রগতিতে সাহায্য করছে।

তবে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ও বৈশ্বিক মন্দার কারণে ভারতের রেমিট্যান্স প্রবাহ চলতি বছর কমে আসতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তাছাড়া দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর রেমিট্যান্সের অবস্থাও খুব একটা ভালো না। শুধুমাত্র ভারত ও নেপালই এতে ভালো করেছে। তবে অন্য দেশগুলোর রেমিট্যান্স উল্টো ১০ শতাংশ করে হ্রাস পেয়েছে।

বিশ্ব ব্যাংক বলছে, ২০২২ সালে বিশ্বজুড়ে শ্রমিকরা মোট ৬২৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে নিজ দেশে। চলতি বছর বিশ্ব অর্থনীতির গতি কমে আসলে রেমিট্যান্সের হার কমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com