শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

নেপালে বিধ্বস্ত বিমানে ছিলেন ৭ দেশের ১৫ বিদেশি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে
নেপালে বিধ্বস্ত বিমানে ছিলেন ৭ দেশের ১৫ বিদেশি

নেপালের পোখারায় ৭২ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাকবলিত বিমানটিতে তিন শিশুসহ ৬৮ যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে ১৫ জন বিদেশি নাগরিক ছিলেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

একজন স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যাত্রীদের মধ্যে ৫৩ জন নেপালি, পাঁচজন ভারতীয়, চারজন রুশ ও দুই কোরিয়ান ছিলেন। এছাড়াও আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা এবং ফ্রান্স থেকে একজন করে যাত্রী ছিলেন। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি কতৃপক্ষ।

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে অন্তত ৪০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে একজন কর্মকর্তা বলেছেন, ইয়েতি এয়ারলাইন্সের টুইন-ইঞ্জিনের এটিআর৭২ বিমানটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে যাত্রা করে এবং পোখরার পুরাতন এবং নতুন বিমানবন্দরের মধ্যবর্তীস্থানে বিধ্বস্ত হয়।

নেপালের সিভিল এভিয়েশন অথরিটি (সিএএএন) জানিয়েছে, বিমানটি কাঠমান্ডু থেকে সকাল ১০:৩৩ মিনিটে উড্ডয়ন করেছিল এবং প্রায় ২০ মিনিট পরে দুর্ঘটনাটি ঘটেছিল। দুই শহরের মধ্যে ফ্লাইট সময় ২৫ মিনিট। তবে বিমানটি পোখারা বিমানবন্দরে অবতরণের মাত্র ৫ মিনিটের দূরত্বে একটি নদীর তীরে বিধ্বস্ত হয়।

একজন স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথে আগুন ধরে যায় এবং উদ্ধারকর্মীরা এটি নিভানোর চেষ্টা করছেন। ধ্বংসাবশেষে আগুনের কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হয়েছে।

ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বরতৌলা এএফপিকে বলেছেন, আমরা এখনই জানি না কেউ বেঁচে আছে কিনা। তবে উদ্ধার তৎপরতা এখনও চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com