রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

ভারতের হাসপাতালে অগ্নিকাণ্ড, ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে
ভারতের হাসপাতালে অগ্নিকাণ্ড, ৫ জনের মৃত্যু

ভারতের একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় চিকিৎসক দম্পতিসহ ৫ জনের মৃত্যু হয়েছে। একইসাথে আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি।

শুক্রবার (২৭ জানুয়ারি) ভারতের রাঁচি থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ধানবাদের ব্যাংক মোড় এলাকায় দিবাগত রাত ২টার দিকে এ ঘটনাটি ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, মৃতদের মধ্যে হাসপাতাল মালিক চিকিৎসক বিকাশ হাজরা, তার স্ত্রী চিকিৎসক প্রেমা হাজরা এবং সেবিকা তারা দেবী আছেন। এছাড়া সোহান খানারি নামে আরও একজনের মরদেহকে শনাক্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে হঠাৎ ওই হাসপাতালে আগুন লেগে যায়। হাসপাতালের একটি অংশে দায়িত্বরত ছিলেন সে চিকিৎসক দম্পতি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝাড়খণ্ড পুলিশ এবং দমকল বাহিনী কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন। পুলিশের প্রাথমিক অনুমান, অগ্নিকাণ্ডের পর শ্বাসকষ্টজনিত কারণে এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে।

ধানবাদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) প্রেমকুমার তিওয়ারি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘হাসপাতালের মালিক ও তার স্ত্রীসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে স্টোর রুমে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এ ঘটনাটি ঘটেছে। এছাড়া একজনের অসুস্থ হওয়ার খবর পেয়েছি। চারজনের মৃতদেহকে শনাক্ত করা হয়েছে। বাকি একজনের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com