শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

তুরস্ককে এক মাসের বেতন দেবে তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে
তুরস্ককে এক মাসের বেতন দেবে তাইওয়ান

ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের ক্ষতিগ্রস্তদের নিজেদের এক মাসের বেতন ত্রাণ হিসেবে দেয়ার ঘোষণা দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন এবং ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই। এক বিবৃতিতে বৃহস্পতিবার তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয় এ তথ্য জানিয়েছে।

হতাহতদের প্রতি সমবেদনা জানাতে সম্প্রতি তুরস্কের দূতাবাস পরিদর্শন করেছেন তাইওয়ান প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। সমবেদনা জানিয়ে সাই লিখেছেন, তুরস্কের প্রতি ভালোবাসা; তাইওয়ান তুরস্কের পাশে আছে।

সম্প্রতি তুরস্ক ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর তাইওয়ান ২ মিলিয়ন ডলারের সাহায্যের ঘোষণা দিয়েছে। একইসাথে ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা আহত মানুষদেরকে বাঁচাতে কয়েকটি উদ্ধারকারী দলও পাঠিয়েছে দেশটি। আর সর্বশেষ নিজের ১৩ হাজার ৩০০ মার্কিন ডলার মাসিক বেতন প্রদানের ঘোষণা দিলেন সাই।

বুধবার তাইওয়ান থেকে তুরস্কে পাঠানো উদ্ধারকারী দলের সাথে ভিডিও কলে কথা বলেছেন প্রেসিডেন্ট সাই।

একইসাথে উদ্ধারকারী দলকে অনুপ্রাণিত করতে তিনি ফেসবুকে লেখেন, এ কঠিন সময়ে সাহসিকতার পরিচয় দেখানোয় আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কেননা আপনাদের কারণেই তুরস্ক ও তাইওয়ান একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারছে।

এর আগে গত বছর প্রেসিডেন্ট সাই ও ভাইস প্রেসিডেন্ট লাই একইভাবে নিজেদের এক মাসের বেতন প্রদান করে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনের পাশে দাঁড়িয়েছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com