বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

কুলিয়ারচরে উপজেলা ডিজিটাল উদ্যোক্তা ফোরামের কমিটি গঠন

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৭ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে উপজেলা ডিজিটাল উদ্যোক্তা ফোরামের কমিটি গঠন
ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মরত উদ্যোক্তাদের সংগঠন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরাম কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ জেলার  কুলিয়ারচর উপজেলায় কুলিয়ারচর বাজার ব্যাংক এশিয়া আউটলেটে উপজেলার সকল ইউনিয়নের উদ্যোক্তা ফোরামের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের সভাপতি মো: আ: হেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা ফোরামের উপদেষ্টা আনোয়ারুল কবির খোকন, বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার ঢাকা বিভাগের সভাপতি ও সরারচর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোহাম্মদ আবুল কাসেম, কিশোরগঞ্জ জেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক শাহারিয়ার নাহিদ, তাড়াইল উপজেলা উদ্যোক্তা ফোরামের সহ-সভাপতি জনাব শাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক যুবায়ের আহমেদ, জয়ন্ত বর্মন, সাদিয়া পারভীন প্রমুখ।

আলোচনা সভা শেষে আগামী ৩ (তিন) বছরের জন্য সালুয়া ইউনিয়নের উদ্যোক্তা হেমন্ত কুমার বর্মন’কে সভাপতি, কুলিয়ারচর পৌরসভার উদ্যোক্তা মো: ইমরান খান’কে সাধারণ সম্পাদক ও উদ্যোক্তা মোছা: শামীমা আক্তার’কে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে উদ্যোক্তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com