শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

আরও এক শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে
আরও এক শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার দেশটির একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করে একটি ডিক্রি জারি করেছেন। আলাদাভাবে তিনি ইঙ্গিত দিয়েছেন সরকারকে দুর্নীতিমুক্ত করার জন্য তার অভিযান অব্যাহত থাকবে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েক ডজন কর্মকর্তাকে বরখাস্ত করেছে এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযানের অংশ হিসাবে তদন্ত শুরু করেছে। বিশেষ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন জেলেনস্কি। কারণ ইউরোপীয় ইউনিয়ন বলেছে যে ইউক্রেনের ২৭ সদস্যের জোটে যোগদানের জন্য দুর্নীতি মোকাবেলা করা প্রয়োজন।

রোবাবার জেলেনস্কির কার্যালয় থেকে জারি করা একটি সংক্ষিপ্ত ডিক্রি অনুসারে, রুসলান ডিজিউবাকে ন্যাশনাল গার্ডের ডেপুটি কমান্ডার হিসেবে বরখাস্ত করেন। তবে এই পদক্ষেপের কোন কারণ জানায়নি।

শনিবার রাতে তার নিয়মিত ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, তিনি প্রতিরক্ষা খাত এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সাথে দেখা করেছেন এবং প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করার উপায় নিয়ে আলোচনা করেছেন।

এরআগে গত মাসের শেষের দিকে ইউক্রেনীয় কর্মকর্তাদের আন্তর্জাতিক ভ্রমণ সীমিত করে একটি ডিক্রি জারি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। জেলেনস্কি প্রশাসনের এক এমপি থাইল্যান্ডের সমুদ্র সৈকতের একটি ভিডিও প্রকাশের পরে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

উল্লেখ্য, প্রায় ১১ মাস ধরে যুদ্ধ চলছে ইউক্রেনে তবে এর মধ্যেই দেশেটিতে ব্যাপক দুর্নীতি প্রমাণ পাওয়া গেছে। এই পরিস্থিতিতে দুর্নীতি রুখতে তৎপর হয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইতোমধ্যে জেলেনস্কি তার ডেপুটি চিফ অফ স্টাফ, ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী, ডেপুটি প্রসিকিউটর জেনারেল এবং চারটি অঞ্চলের গভর্নর সহ বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাকে বরখাস্ত করেছিলেন। এছাড়াও দুর্নীতি বা আত্মসাতের অভিযোগে আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com