বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিঠামইনে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা কিশোরগঞ্জে ফেসবুকে ‘পরাজিত’ লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা

হারুয়া স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন আজিম উদ্দিন আলো ফুটবল একাডেমি

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে
হারুয়া স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন আজিম উদ্দিন আলো ফুটবল একাডেমি

কিশোরগঞ্জ জেলায় তৃতীয় বারের মত শেষ হলো অনূর্ধ্ব-১২ বালকদের নিয়ে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) ফাইনালে হারুয়া স্পোর্টিং ক্লাব কে হারিয়ে শিরোপা জিতেছে আজিম উদ্দিন আলো ফুটবল একাডেমি।

কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে শুরু থেকেই এগিয়ে যায় আজিম উদ্দিন আলো ফুটবল একাডেমি। জিহাদ করেন একটি গোল এবং শেষ দিকে তানিম এক গোল এর সুবর্ণ সুযোগ হারানোর মাধ্যমে নিশ্চিত পরাজয় হারুয়া স্পোর্টিং ক্লাব। শেষ পর্যন্ত ০-১ গোলে জিতে শিরোপা নিশ্চিত করে আজিম উদ্দিন আলো ফুটবল একাডেমি।

জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহীর সভাপতিত্বে ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা ফুটবল এসোসিয়েশর এর সিনিয়র সহ সভাপতি এ কে এম ফারুক এবং সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান সজল, ক্রীড়া সংস্থার সদস্য মোঃ সাইদুল হক শেকর, শহিদুল ইসলাম খোকন, সাবেক স্কাউট সম্পাদক, গনি স্যার সহ আরো অনেকেই।

হারুয়া স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন আজিম উদ্দিন আলো ফুটবল একাডেমি

ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন আজিম উদ্দিন আলো একাডেমির জিহান। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন একই ক্লাবের ইব্রাহিম। সবোর্চ্চ গোলদাতা হয়েছেন আব্দুর বারি ফুটবল একাডেমির ইশান।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় কিশোরগঞ্জ জেলার ৮টি একাডেমি মোট ৯৬ জন বালকদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস এবং প্রতিযোগিতা শেষে বাছাইকৃত খেলোয়াড় এবং অনূর্ধ্ব-১৬ বছর খেলোয়াড়দের নিয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন সম্পন্ন হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com