শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নেত্রকোণায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে
নেত্রকোণায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় নেত্রকোণা জেলায় শুরু হলো ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৫) ২০২৩ এর জেলা পর্যায়ের বাছাই।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতাকে সামনে রেখে ৩দিনের প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করে নেত্রকোণা জেলা ক্রীড়া অফিস। সকালে নেত্রকোণা জেলা স্টেডিয়ামে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন খন্দকার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবু নাছের তালুকদার মিলু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিভাবান ৫০ জন বালক অংশ নেয় এই প্রশিক্ষণে। কোচের দায়িত্ব পালন করেন ফুটবল কোচ মোঃ রায়হান মাসুদ রাজীব।  তিন দিনের প্রশিক্ষণ শেষে প্রতিভাবান ৬ জন খেলোয়াড় ময়মনসিংহ বিভাগীয় দলের বাছাইয়ে অংশ নেয়ার সুযোগ পাবে। দেশের ৮টি বিভাগীয় দল নিয়ে মার্চ মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩।

এই প্রতিযোগিতা থেকে প্রতিভাবান খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের আয়োজন করবে ক্রীড়া পরিদপ্তর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com