শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

ইউক্রেনকে সামরিক সহায়তার বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৯ বার পড়া হয়েছে
ইউক্রেনকে সামরিক সহায়তার বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীদের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘মার্চ এগেইনস্ট দ্য ওয়ার মেশিন’ শিরোনামে একটি বিক্ষোভ সামবেশে অংশ নেন কয়েকশ মানুষ। যেখানে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীসহ বিভিন্ন জন ব্যক্তিত্ব, সাংবাদিক এবং সাবেক রাজনীতিবিদরা। যারা মার্কিন সরকারকে কূটনীতির পদক্ষেপের বিপরীতে ইউক্রেনের জন্য সামরিক সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন।

রোববার লিংকন মেমোরিয়ালে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন করা হয়েছিল বলে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা আরটি।

আরটির প্রতিবেদন বলা হয়েছে, এই বিক্ষোভ সমাবেশে বিশেষ ব্যক্তিদের মধ্যে ছিলেন সাবেক মার্কিন কংগ্রেস ওম্যান এবং ২০২০ সালের প্রেসিডেন্ট পদপ্রার্থী তুলসি গ্যাবার্ড।

সমাবেশে বক্তৃতায় তুলসি বলেন, মার্কিন সরকারের বর্তমান পদক্ষেপগুলো শীতল যুদ্ধ এবং পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শেষ পর্যন্ত নিয়ে যাবে।

তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন, অল্প সাধারণ জ্ঞানের অধিকারী যে কেউ জানে একটি শীতল যুদ্ধ হতে পারে। কারণ আমরা এই মুহূর্তে রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউকেনকে সাহায্য করছি, তবে যেকোনো মুহূর্তে যুক্তরাষ্ট্র/ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষে পরিণত হতে পারে।

এদিকে আরও এক প্রেসিডেন্ট পদপ্রার্থী ড. জিল স্টেইন পেন্টাগনের বিশাল বাজেট কমানোর আহ্বান জানিয়ে বলেন, আমরা ইউক্রেনে যুদ্ধকে সমর্থন করার জন্য ১০০ বিলিয়ন ব্যয় করছি, যা দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলোর সমাধানে সহায়তা করতে পারে ৷

তিনি বলেন, প্রতি বছর ৭০ হাজার লোক স্বাস্থ্য বীমার অভাবে মারা যায়, ৫ লাখ গৃহহীন মানুষ রয়েছে, ৩ কোটিরও বেশি ছাত্র ঋণগ্রস্ত এবং ২ কোটি শিশু দরিদ্রতার কারণে অপুষ্টিতে ভুগছে। ইউক্রেনকে দেয়া সহায়তার অর্থ দিয়ে এইসব সমস্যা সমাধান করা সম্ভব হত।

এছাড়াও সাবেক কংগ্রেসম্যান ডেনিস কুচিনিচ, যিনি ২০০৪ এবং ২০০৮ সালে ডেমোক্র্যাটিক মনোনয়নের জন্য লড়াই করেছিলেন, মার্কিন সরকারের কাছে জবাবদিহির দাবিতে পুলিৎজার পুরস্কার বিজয়ী অনুসন্ধানী সাংবাদিক সেমুর হার্শের একটি বোমাসেল রিপোর্ট উদ্ধৃত করেছেন।

কুচিনিচ বলেছেন, এই সরকার নর্ড স্ট্রীম পাইপলাইন উড়িয়ে দিয়ে শীতকালে ইউরোপের লক্ষ লক্ষ মানুষকে বিপদে ফেলেছে এবং তারপরে ইউরোপে শক্তি বিক্রি করে লাভবান হওয়ার জন্য অবৈধ এবং অসাংবিধানিক উপায় ব্যবহার করেছে।

তিনি বলেন, আমরা জানি আপনারা প্রত্যেকে কি করেছেন। আমরা বিশ্রাম নেব না যতক্ষণ না পর্যন্ত আপনারা কংগ্রেস, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং পরবর্তী নির্বাচনে আমেরিকান জনগণের দায়বদ্ধ না হন।

কুচিনিচ আরেও বলেন, বর্তমান সরকারের সর্বশ্রেষ্ঠ প্রতিভা হল মিডিয়াকে ধ্বংস করার জন্য ভুল তথ্য ও বিভ্রান্তি তৈরি করা এবং আমাদের জনগণের মধ্যে ভয় ও ঘৃণা জাগানোর একটি হাতিয়ার হিসাবে এটির অপব্যবহার করা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com