শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

বেগুনি ফুলে ঢেকে গেছে সৌদির মরুভূমি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৪ বার পড়া হয়েছে
বেগুনি ফুলে ঢেকে গেছে সৌদির মরুভূমি

মরুভূমি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বালুর ধু ধু প্রান্তর। প্রাণের ছোঁয়া নেই কোথাও, সর্বত্র শুষ্কতা। কিন্তু সৌদি আরব-ইরাক সীমান্তের কাছাকাছি রাফা অঞ্চলে সুগন্ধি ফুলগুলো ফুটেছে। দিগন্ত বিস্তৃত এই ফুলটি সৌদি আরবে ‘বুনো ল্যাভেন্ডার’ নামে পরিচিত।

গত বছরের শেষের দিকে ভারি বৃষ্টিতে তলিয়ে গিয়েছিল সৌদি আরবের একাংশ। বন্যা দেখা দিয়েছিল দেশটির পশ্চিমাঞ্চলে। অথচ সেই একই বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে উঠেছে উত্তরাঞ্চলের জন্য। বাড়তি বৃষ্টির পর ফুলে ফুলে ছেঁয়ে গেছে সৌদির মরুভূমি। আর সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেশ-বিদেশ থেকে ছুটে যাচ্ছে সৌন্দর্যপিপাসু মানুষের দল।

ওই অঞ্চলে ঘুরতে আসা ৫০ বছর বয়সি এক ব্যক্তি বার্তা সংস্থা এএফপিকে জানয়েছেন, তিনি ছয় ঘণ্টা গাড়ি চালিয়ে রাফা এসছেন। তিনি বলেন, সৌদি আরবে এমন দৃশ্য দেখতে পাব, এমনটা আমরা আশাও করিনি। এই দৃশ্য আর ফুলের সুগন্ধ আত্মাকে তরতাজা করে তোলে।

এছাড়াও রাজধানী রিয়াদ থেকে ৭৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছেন নাসের আল-কারানি। ৫৫ বছর বয়সী সৌদি ব্যবসায়ী বলেন, এই দৃশ্য বছরে ১৫ থেকে ২০ দিন থাকে। আমরা এখানে আসি বিশেষভাবে এটি উপভোগ করতে।

ফুলগাছ ঘেরা একটি ফাঁকা জায়গায় স্টোভে চায়ের কেতলি বসিয়ে চা বানান তিনি। চা খেতে খেতে তিনি বলেন, মরুভূমির মধ্যে তাঁবু টানিয়ে একপাশে আগুন জ্বালিয়ে বন্ধুদের সঙ্গে গরম চায়ে চুমুক দিতে দিতেই ফুলেল দৃশ্য উপভোগ করেছেন এ প্রকৃতিপ্রেমী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com