শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

পাকিস্তানকে দেয়া চীনা ঋণে উদ্বেগ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে
পাকিস্তানকে দেয়া চীনা ঋণে উদ্বেগ যুক্তরাষ্ট্রের

তীব্র অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান, ক্রমেই বাড়ছে ঋণ খেলাপির আশঙ্কা। এই পরিস্থিতিতে চীনের রাষ্ট্রয়ত্ব চায়না ডেভেলপমেন্ট ব্যাংক (সিডিবি) পাকিস্তানকে ৭০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে। শুক্রবারই পাকিস্তান এই অর্থ হাতে পেয়েছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার। আর এতেই উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের।

যুক্তরাষ্ট্রের দাবি এর আগে এভাবেই অর্থসাহায্য এবং বিনিয়োগের নামে শ্রীলঙ্কাকে ঋণ দিয়ে সেই দেশকে আর্থিক ভাবে পঙ্গু করে দিয়েছে চীন। এই পরিস্থিতিতে পাকিস্তানকে দেয়া এই ঋণ নিয়ে যথেষ্ঠ উদ্বিগের কারণ রয়েছে। এই নিয়ে ভারতের সঙ্গে এবার ‘গুরুত্বপূর্ণ’ আলোচনা শুরু করল যুক্তরাষ্ট্র।

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র সচিব ডোনাল্ড লু সাংবাদিকদের এই বিষয়ে বলেন, ভারতের প্রতিবেশী দেশগুলোতে (পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল) চীনা ঋণের বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই ঋণের বলেই জোরপূর্বক সুবিধা পাওয়ার চেষ্টা করতে পারে চীন।

এদিকে শীঘ্রই ভারত সফরে আসছেন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন। তার আগে ডোনাল্ড লু-এর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। এর আগে নিজের সরকারের পতনের জন্য এই ডোনাল্ড লু-কে দায়ী করেছিলেন ইমরান খান।

ডোনাল্ড লু বলেন, আমরা ভারতের সাথে কথা বলছি। এই অঞ্চলের দেশগুলোর সাথে কথা বলছি। কীভাবে আমরা দেশগুলোকে তাদের নিজস্ব সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারি সেটা নিয়ে কথা হচ্ছে। চীন যাতে বাইরে থেকে কাউকে চাপ দিয়ে কোনও কিছু করতে বাধ্য না করতে পারে, তা নিয়ে কথা হচ্ছে।’

বিগত কয়েকবছর ধরেই চীনা ‘ঋণের ফাঁদ’ নিয়ে সরব যুক্তরাষ্ট্র। বিভিন্ন দেশকে অর্থ সাহায্য দিয়ে কার্যত তাদের নিজেদের বশে নিয়ে আসে চীন। গতবছরই শ্রীলঙ্কার ভয়ানক পরিস্থিতি তার অন্যতম প্রমাণ। পাকিস্তান ইতিমধ্যেই সেই ফাঁদে আর্ধেক পা দিয়ে রেখেছে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর নামে। চীন নেপাল, বাংলাদেশকেও এই ‘ঋণের ফাঁদে’ ফেলতে চায় বলে দাবি যুক্তরাষ্ট্রের।

এরআগে শুক্রবার পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার টুইটার পোস্ট করে জানিয়েছেন চীনের থেকে ৭০০ মিলিয়ন ডলার অর্থসাহায্য পেয়েছে পাকিস্তান।

এদিকে ‘বিশেষ বন্ধু’ উল্লেখ করে চীনকে ধন্যবাদ জানান দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এক নিরাপত্তা বৈঠকে শেহবাজ শরিফ বলেন, কয়েকদিন আগেই আমাদের এক বন্ধু রাষ্ট্র সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই মতো আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়েও দিয়েছে তারা। এই বিষয়টি কখনও ভোলা যাবে না।

উল্লেখ্য, সংকট থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে সাড়ে ৬ বিলিয়ন ডলার ঋণ পাওয়ার চেষ্টা করছে দেশটি। এছাড়াও বন্ধুত্বপূর্ণ দেশ এবং অন্যান্য বহুপাক্ষিক প্রতিষ্ঠান থেকে অর্থ পাওয়ার বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে শেহবাজ শরীফের সরকার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com