শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

তুরস্কে ফের ভূমিকম্প, নিহত অন্তত ১

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে
তুরস্কে ফের ভূমিকম্প, নিহত অন্তত ১

আবারও ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল তুরস্ক। সোমবার দেশটির দক্ষিণ–পূর্বাঞ্চলীয় শহর মালাতিয়ায় এ ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১ নিহত ও আরও ৬৯ জন আহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) বলেছে, তুরস্কের পূর্বাঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে। যদিও প্রাথমিকভাবে ইএমএসসি এই ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৬ ছিল বলে জানিয়েছিল। পরবর্তীতে তা সংশোধন করে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানার কথা জানিয়েছে সংস্থাটি।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আফাদের প্রধান ইউনুস সেজার এক সংবাদ সম্মেলনে বলেছেন, নতুন ভূমিকম্পে ধসে যাওয়া পাঁচটি ভবনে অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে লণ্ডভন্ড হয় তুরস্ক ও সিরিয়া। দুই দেশে ৫০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর পাশাপাশি তুরস্কের এক লাখ ৭৩ হাজার ভবন ধসে পড়ে এবং গুরুতর ক্ষতির শিকার হয়।

এদিকে তুরস্ক এই মাসের ভূমিকম্পে ভবন ধসের জন্য দায়ী সন্দেহে ১৮৪ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়াও তদন্ত চলছে বলে শনিবার একজন তুর্কি মন্ত্রী জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com