শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

টিকটক নিষিদ্ধ করলো কানাডা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৭ বার পড়া হয়েছে
টিকটক নিষিদ্ধ করলো কানাডা

নিরাপত্তার জনিত কারণ দেখিয়ে সরকারি ডিভাইসে চীনের জনপ্রিয় শর্ট ভিডিও তৈরি ও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক নিষিদ্ধ ঘোষণা করেছে কানাডা। মঙ্গলবার থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে।

কানাডিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অ্যাপ গোপনীয়তা ও তথ্যের সুরক্ষার ক্ষেত্রে অগ্রহণযোগ্য মাত্রায় ঝুঁকি তৈরি করছে। এ নিয়ে কানাডার প্রধান তথ্য কর্মকর্তার প্রতিবেদনের প্রেক্ষিতে এমন পদক্ষেপ নিয়েছে জাস্টিন ট্রুডোর প্রশাসন।

এ সংক্রান্ত এক বিবৃতিতে জানানো হয়, সরকারের ইস্যু করা মোবাইল ও অন্যান্য ডিভাইস থেকে ‘টিকটক’ অ্যাপটি সরানো হবে। যদিও টিকটকের কারণে ওইসব ডিভাইসে তথ্য লিক হয়েছে, এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ দেখাতে পারেনি কানাডা সরকার। নিষেধাজ্ঞা আরোপের কিছুক্ষণ পরই কানাডার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাংবাদিকদের বলেন, এটি প্রথম পদক্ষেপ হতে পারে, তবে প্রতিটি পদক্ষেপে আমরা নিশ্চিত করতে যাচ্ছি যে, আমরা কানাডার নাগরিকদের নিরাপদ রাখছি। তিনি আরও জানান, ওই অ্যাপের কারণে নিরাপত্তা নিয়ে ‘যথেষ্ট উদ্বেগ’তৈরি হয়েছিল বলেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

এদিকে, কানাডা সরকারের এমন সিদ্ধান্তে তাদের কোম্পানি ‘হতাশ’ বলে জানিয়েছে টিকটকের একজন মুখপাত্র।

এর আগে, চলতি মাসেই যুক্তরাষ্ট্রের অনুরোধে তাদের ডিভাইস থেকে চীনের এ জনপ্রিয় অ্যাপটি নিষিদ্ধ করে ইউরোপীয় কমিশন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com