শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬০ হাজার টাকা জরিমানা, ভেকু জব্দ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৮০ বার পড়া হয়েছে
অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬০ হাজার টাকা জরিমানা, ভেকু জব্দ
কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে সাইফুল ইসলামকে (৪৫) ষাট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু ও ট্রাক জব্দ করা হয়েছে।
রোববার (১২ মার্চ) দুপুরে উপজেলার মধ্য গোবিন্দপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিতা-তুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি  বলেন, উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের মধ্য গোবিন্দপুর গ্রামে অন্যের বাড়ির পাশে কৃষি জমি নষ্ট করে  পুকুর খননে ভেকু দিয়ে মাটি কাটা ও বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (১৫)১ ধারায় তাৎক্ষণিক ষাট হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। কৃষি জমি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com