শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বেগুনের কেজি ১০০, লেবুর হালি ৬০ টাকা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে
বেগুনের কেজি ১০০, লেবুর হালি ৬০ টাকা

রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকায়। গত সপ্তাহে যে বেগুনের দাম ছিল ৫০-৬০ টাকা, তা আজ দাঁড়িয়েছে ১০০ টাকায়।

বাজারে আসা চাকরিজীবী সামিউল হক বলেন, রমজান উপলক্ষে বেগুনের দাম বেড়ে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু এতোটা দাম বৃদ্ধি অযৌক্তিক। এছাড়াও বাজারে ৫০ টাকার নিচে শুধু পেঁপে ছাড়া আর কোনো সবজি নেই। তাহলে আমরা কী খাবো?

এদিকে বিক্রেতারা জানান, বাজারে বেগুনের সরবরাহের তুলনায় চাহিদা বেশি, তাই দামও বেশি। এছাড়া অন্যান্য পণ্যের দাম স্বাভাবিক রয়েছে বলেও জানান তারা।

বুধবার (২২ মার্চ) কারওয়ান বাজারে প্রতিকেজি বেগুন ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সজনে ১২০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, করলা ৭০-৮০ টাকা, শিম ৫০-৬০ টাকা, পটল ৬০-৭০ টাকা, টমেটো ৪০ টাকা, গাজর ৪০ টাকা, শসা ৫০-৬০ টাকা, কাঁচা মরিচ ৭০-৮০ টাকা এবং আকার ভেদে ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে প্রতিটি লাউ।

আকার ভেদে ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি হালি লেবু। লেবুর দাম বৃদ্ধি নিয়ে জানতে চাইলে বিক্রেতারা জানান, ইফতারে সবাই লেবুর শরবত খায়, তাই লেবুর চাহিদাও বেশি থাকে। ফলে রমজান আসলেই লেবুর দাম বেড়ে যায়।

এদিকে বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি ছোলার দাম ৮০-৮৫ টাকা। চিনি ১১০ টাকা, মসুর ডাল ১৩৫-১৪০ টাকা, খেসারি ডাল ৭৪ টাকা, অ্যাংকরের বেসন ৭৫ টাকা, বুটের বেসন ১০০ টাকা এবং মুড়ি ৮০-১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়, খাসির মাংস ১ হাজার ১০০ টাকায় এবং ছাগলের মাংস ৯০০ টাকায়।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ২৮০ টাকা কেজিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। দেশি মুরগির কেজি ঠেকেছে ৭০০ টাকায়। মাত্র ৪ দিনে ৩০ টাকা বেড়ে প্রতিকেজি সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৮০ টাকায়। এদিকে গত সপ্তাহে ৩৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পাকিস্তানি মুরগির দাম চলতি বছরে ঠেকেছে ৩৭০ টাকায়।

মাংস বিক্রেতা সজিব মিয়া বলেন, রমজান উপলক্ষে যেমন বিক্রির আশা করেছিলাম তার ৩০ থেকে ৪০ শতাংশ কম হয়েছে। গত রমজানের আগে যেমন বিক্রি করেছিলাম এবার তেমন হচ্ছে না।

বাজারে মান ভেদে ৫০০ টাকা থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতিকেজি খেজুর। এ ছাড়া, আপেল ২৮০-৩০০ টাকা, মাল্টা ২০০-২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিকেজি কাঁচা আম পাওয়া যাচ্ছে ১৮০ টাকায়, তরমুজ ৪০ টাকায় এবং আকার ভেদে প্রতি পিস ৬০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে বেল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com