শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তোফায়েল আহমেদ, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৪৪ বার পড়া হয়েছে
ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচন াসভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ রবিবার বিকালে বিশ্ববিদ্যালয় সভাকক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রিয়ব্রত পালের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ছগীর আহমেদ, ট্রেজারার প্রফেসর অনিল চন্দ্র সাহা, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মোঃ আরজ আলী, আইন অনুষদের ডিন রফিকুল আলম, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নূরুল আমিন, শিক্ষার্থী খন্দকার সাফায়েত আশিক, মেহেদী হাসান তুষার প্রমুখ।

আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা ছগীর আহমেদকে উত্তরীয় প্রদান করা হয়। আলোচনা সভা শেষে মহান মুক্তিযদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এর আগে ২৬ মার্চ সকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অনিল চন্দ্র সাহা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো. আরজ আলী, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান বদরুল হুদা সোহেল, আইন বিভাগের সহকারী অধ্যাপক মনজুরুল ইসলাম, প্রভাষক রমা দাস, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক সাদ্দাম হোসেন, আফরোজা সুমি, নুসরাত জাহান প্রমুখ।

এছাড়া ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় হলরুমে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো. আরজ আলী সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নূরুল আমিন, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান বদরুল হুদা সোহেল, আইন বিভাগের সহকারী অধ্যাপক মহসিন খান প্রমুখ। সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমকে উত্তরীয় প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য, সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com