শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

শাহবাগে ঢাবি শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে
শাহবাগে ঢাবি শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল ১১টার দিকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সাধারণত শিক্ষার্থীদের ব্যানারে মিছিল নিয়ে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

এ সময় যান চলাচল বন্ধ থাকে। শিক্ষার্থীরা মতিউর রহমানের শাস্তির দাবি জানান। প্রথম আলো সব সময়ই দেশবিরোধী ষড়যন্ত্রের সাথে লিপ্ত বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় মতিউর রহমানের কুশ পুত্তলিকা দাহ করা হয়।

এদিকে একই জায়গায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গ্রেপ্তার প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর। এ সময় জাবি শিক্ষার্থীরা তার মুক্তিরও দাবি জানান।

শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হঠাৎ কর্মসূচি পালনকালে জাতীয় জাদুঘরের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানববন্ধনের পাশে এসে তারা স্লোগান দিতে থাকেন। পরে কর্মসূচি ঘোষণা দিয়ে মানববন্ধন শেষ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com