শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আসছে: বেলারুশ প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে
তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আসছে: বেলারুশ প্রেসিডেন্ট

রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধে ‘পূর্বশর্ত ছাড়া’ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বেলারুশ। শুক্রবার এ মন্তব্য করেন রুশ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেংকো। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, সংঘাত বন্ধ না হলে পরমাণু সংঘাতসহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে তিনি এসব কথা বলেন। খবর আল-জাজিরার।

ভাষণে শক্রবার আলেক্সান্দার লুকাশেংকো বলেন, ‘সংঘাত আরো বৃদ্ধির আগে আমাদের এখনই থামতে হবে। আমি শত্রুতা অবসানে কথা বলার ঝুঁকি নেব…যুদ্ধবিরতি ঘোষণার মাধ্যমে।’ সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্র বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেংকো আরো বলেন, ‘ভূখণ্ডগত বিবাদ, পুনর্গঠন, নিরাপত্তা ইস্যু ও অন্যান্য বিষয়ের মীমাংসা করা উচিত আলোচনার টেবিলে, কোনো ধরনের পূর্বশর্ত ছাড়া।’

১৯৯৪ সাল থেকে ক্ষমতাসীন নেতা লুকাশেংকো অভিযোগ করেন, কিয়েভের প্রতি পশ্চিমা বিশ্বের সমর্থন চলতি সংঘাতকে পরমাণু সংঘাতের দিকে নিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করছে। বেলারুশের মাটিতে কৌশলগত রুশ পরমাণু অস্ত্র মোতায়েনের ঘোষণা আসার কয়েক দিন পর মিনস্কের প্রেসিডেন্ট এ অবস্থান তুলে ধরলেন। ওই টেলিভিশন ভাষণেই লুকাশেংকো বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত নেতা লুকাশেংকো বলেন, যুক্তরাষ্ট্র ও তার প্রভাবাধীন রাষ্ট্রগুলো কর্তৃক সংঘাত প্রসারিত করার চেষ্টা ইউক্রেনে একটি পূর্ণ যুদ্ধের সূচনা করবে, যা পরমাণু বিপর্যয়ের সঙ্গে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার উন্মোচন করবে।

লুকাশেংকো জানান, তিনি নিজ দেশে রাশিয়ার ‘স্ট্র্যাটেজিক’ পরমাণু অস্ত্র মোতায়েনের সুযোগ দিতে চান রাশিয়াকে। এর আগে ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র মোতায়েনের কথা জানিয়েছিলেন পুতিন, যা নিয়ে দুই পক্ষের মতৈক্যের কথা শোনা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com