শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাকুন্দিয়া সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে
পাকুন্দিয়া সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ২০২২-২৩ অর্থ বছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এন এটিপি ২) প্রকল্পের আওতা সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সি আইজি কংগ্রেস কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নূরে এ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু।

উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক শামীমের পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তেরর অতিরিক্ত পরিচালক শস্য সাইফুল হাসান আলামিন, অতিরিক্ত উপ পরিচালক উদ্যান মোহাম্মদ আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুস সামাদসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ ও বিভিন্ন ইউনিয়নের এন এ টিপি কৃষক সদস্য বৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com