শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ৩ হাজার ৮৪৫ জন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে
বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ৩ হাজার ৮৪৫ জন

বঙ্গবাজারে সংগঠিত অগ্নিকাণ্ডে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গঠিত তদন্ত কমিটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সংখ্যা ৩ হাজার ৮৪৫ জন।

মঙ্গলবার বিকেলে কমিটির সভাপতি ও অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে প্রতিবেদন দাখিল করেন।

মঙ্গলবার সন্ধ্যায় ডিএসসিসির মুখপাত্র আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, কমিটির সদস্যদের মধ্যে প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, রমনা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মামুনুল হক এবং সংরক্ষিত আসন-৫ এর কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আবু নাছের বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ৩ হাজার ৮৪৫ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান তারা। পরে প্রায় সাড়ে ছয় ঘণ্টা ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এরমধ্যেই অন্তত পাঁচ হাজার দোকান পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৮ সদস্যের কমিটি গঠন করে ডিএসসিসি। এই তদন্ত কমিটি মার্কেটের নিরাপত্তারক্ষী, ব্যবসায়ী, দোকান মালিক-কর্মচারী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে প্রতিবেদন তৈরি করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com