শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

ভারতে সেনা ঘাঁটির ভেতর গোলাগুলি, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৬৯ বার পড়া হয়েছে
ভারতে সেনা ঘাঁটির ভেতর গোলাগুলি, নিহত ৪

ভারতের পাঞ্জাব রাজ্যের ভাটিন্ডা মিলিটারি স্টেশনের (সামরিক ছাউনি) ভেতরে গোলাগুলির ঘটনায় অন্তত চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। বুধবার দেশটির সেনাবাহিনীর বরাতে সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে।

সেনাবাহিনীর দক্ষিণ পশ্চিমী কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পরপরই এলাকাটি ঘেরাও করা হয়েছে এবং দ্রুত প্রতিক্রিয়া দল অনুসন্ধান চালাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভাটিন্ডা মিলিটারি স্টেশনের অভ্যন্তরে ভোর সাড়ে ৪টার দিকে গুলি চালানোর ঘটনা ঘটে। স্টেশন কুইক রিঅ্যাকশন টিম সক্রিয় করা হয়েছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং সিল করা হয়েছে। অনুসন্ধান অভিযান চলছে, চার জনের হতাহতের খবর পাওয়া গেছে।

কর্তৃপক্ষ বলছে, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

তবে ভাটিন্ডার এসএসপি গুলনীত খুরানা জানিয়েছেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কোনো সেনা জওয়ান গুলি চালিয়েছেন। তাতেই গুলিবিদ্ধ হয়েছেন বাকিরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com