শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫

বিবিসির বিরুদ্ধে মামলা করল ভারতের ইডি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৬৭ বার পড়া হয়েছে
বিবিসির বিরুদ্ধে মামলা করল ভারতের ইডি

বৈদেশিক লেনদেনে অনিয়মের অভিযোগে ভারতে বিবিসির বিরুদ্ধে মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিবিসির বিরুদ্ধে অভিযোগ তারা এফডিআইয়ের বিধি না মেনেই সেদেশে বিদেশি বিনিয়োগ এনেছেন। গোটা ঘটনার তদন্ত করছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার এ মামলা দায়ের হয়েছে। খবর: হিন্দুস্তান টাইমস

ইতোমধ্যেই ইডির পক্ষ থেকে বিশেষ কিছু সংস্থার কাছ থেকে নথিপত্র চেয়ে পাঠানো হয়েছে। এই লেনদেনে কোনোভাবে বিদেশি বিনিয়োগ আইন, এফডিআই লঙ্ঘিত হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে আয়কর কর্তৃপক্ষের তদন্তের অংশ হিসেবে দিল্লিতে বিবিসি ইন্ডিয়ার সদর দফতরে তল্লাশি চালায়। এর আগে গুজরাটের দাঙ্গাকে কেন্দ্র করে বিবিসি নির্মিত তথ্যচিত্রে সমালোচনা করা হয় রাজ্যটির তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি), আইটি বিভাগ, জানিয়েছিল যে, বিবিসি গ্রুপের বিভিন্ন সংস্থার দেখানো আয় এবং মুনাফা ভারতে তাদের আয়ের সঙ্গে ‘সামঞ্জস্যপূর্ণ নয়’ এবং অনেক ক্ষেত্রে কর ফাঁকির ঘটনাও ঘটেছে।

বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইনের আওতায় কোম্পানির কিছু কর্মকর্তারা নথি ও বিবৃতি রেকর্ড করার জন্য বলেছিল ইডি। প্রতিবেদনে বলা হয়েছে, আইন লঙ্ঘনের জন্য বিবিসিতে তদন্ত করা হবে।

গত ফেব্রুয়ারিতে আয়কর কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা বিবিসির হিসাব-নিকাশ বইয়ে তারা অনিয়ম পেয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ভারতে আয়ের কিছু অংশ প্রকাশ করা হয়নি। করের কিছু অংশ ফাঁকি দেয়া হয়েছে। তবে বিবিসি এখনো অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com