শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

৩০০ পরিবারের মধ্যে ইফতার সামগী ও ঈদ উপহার বিতরণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৬০ বার পড়া হয়েছে
৩০০ পরিবারের মধ্যে ইফতার সামগী ও ঈদ উপহার বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাত ও দুবাই প্রবাসী জহির উদ্দিন এর পরিবারের পক্ষ থেকে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৩০০ পরিবারের মধ্যে ইফতার ও ঈদ উপহার প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কন্ঠশিল্পী সেলিম চৌধুরী। গেষ্ট অব অনার ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ।
সমিতির প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও তরুন সমাজসেবক হাবিবুল ইসলাম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির প্রধান পৃষ্টপোষক আব্দুল হক চৌধুরী সায়েস্তা।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, পতনঊষার ইউপি সদস্য ময়নুল ইসলাম রিপন, দুবাই প্রবাসী মিছবাউর রহমানসহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ সমিতি সদস্য,সাংবাদিক,রাজনৈতিক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনিপেশার নেতৃবৃন্দ।

কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি আরব আমিরাতের প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম জানান, আরব আমিরাতে কমলগঞ্জের প্রবাসীদের বিপদে আপদে এমনকি সেখানে কোন প্রবাসী মৃত্যুবরণ করলে সু-ব্যবস্থা করে তার মরদেহ দেশে পাঠাতে কাজ করেন। তাছাড়া ঈদের সময়, রমজান মাসে ও যেকোন বিপর্যয়কালে দেশের মানুষের সেবায় পাশে দাঁড়ায় এ সংগঠনটি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com