শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বঙ্গবন্ধু সেতুতে একদিনে ২ কোটি টাকা টোল আদায়

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৬৫ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু সেতুতে একদিনে ২ কোটি টাকা টোল আদায়

ঈদের ছুটির আগেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। এতে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে। একদিনেই আদায় হয়েছে দুই কোটি টাকার টোল।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল।

তিনি জানান, গত সোমবার (১৭ এপ্রিল) সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সেতুর ওপর দিয়ে ছোট-বড় ২২ হাজার ৪৮৫টি যান পারাপার এবং ২ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে।

এর মধ্যে বঙ্গবন্ধু সেতু-পূর্ব টাঙ্গাইল অংশে ১১ হাজার ৫৫৮টি যানবাহন পারাপার করেছে ও টোল আদায় হয়েছে ১ কোটি ৩ লাখ ১৬ হাজার টাকা এবং সেতু পশ্চিম সিরাজগঞ্জ অংশে ১০ হাজার ৯২৭টি যানবাহন পারাপার করেছে ও টোল আদায় হয়েছে ১ কোটি ৬ লাখ ৬২ হাজার ৯০০ হাজার টাকা।

তিনি আরও জানান, আসন্ন ঈদে ঘরমুখো মানুষদের ভোগান্তিরোধে টাঙ্গাইল অংশে ১১টি আর সিরাজগঞ্জ অংশে ৯টি টোল বুথ কাজ করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com