শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

সৌদি বাদশাহকে তেহরান সফরের আমন্ত্রণ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে
সৌদি বাদশাহকে তেহরান সফরের আমন্ত্রণ ইরানের

সৌদি আরবের বাদশাহ সালমানকে তেহরান সফরের আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চীনের মধ্যস্থতায় দেশদুটির সম্পর্ক উন্নয়নের জন্য একটি চুক্তি হয়। এরই ধারাবাহিকতায় সৌদি বাদশাহকে আমন্ত্রণ জানাল ইরান।

২০১৬ সালে শিয়া নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। এ ঘটনার প্রতিবাদে ইরানে অবস্থিত সৌদি দূতাবাস ও কনস্যুলেটে হামলা হয়। ঘটনার জেরে ইরানের সঙ্গে সম্পর্কহানি হয় সৌদি আরবের। এ ঘটনার সাত বছর পর চীনের মধ্যস্থতায় সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত হয়েছে দেশদুটি।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেন, ইরানের প্রেসিডেন্ট রায়িসি আগেই সৌদি সফরের আমন্ত্রণ পেয়েছেন। তারই প্রতিক্রিয়ায় সৌদি বাদশাহকে তেহরান সফরের আমন্ত্রণ জানিয়েছেন রায়িসি।

সদ্য স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী আগামী ৯ মের মধ্যে ইরান ও সৌদি আরব পারস্পরিক কূটনৈতিক মিশন আবার চালু করার কথা রয়েছে। ইরানি মুসলমানরা যেন এবার হজে অংশ নিতে পারেন, সেজন্যই তড়িঘড়ি করে দূতাবাস চালু করতে চাইচ্ছে দেশদুটি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com