শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পদ্মা সেতুর প্রবেশপথে হাজারো মোটরসাইকেল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৭৮ বার পড়া হয়েছে
পদ্মা সেতুর প্রবেশপথে হাজারো মোটরসাইকেল

মুন্সীগঞ্জের মাওয়াপ্রান্ত দিয়ে পদ্মা সেতুতে ফের মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটে সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষায় টোলপ্লাজায় পুলিশ, ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

দীর্ঘদিন পর সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বাসিত তারা। এসময় একে অন্যকে নিয়ম মানার বিষয়ে উৎসাহ দেওয়ার চিত্র দেখা যায়। এছাড়াও পদ্মা বহুমুখী সেতুর কর্মীরা সেতুতে মোটরসাইকেল চলাচলে ছয়টি শর্ত সম্বলিত লিফলেট বিতরণ করছেন বাইকারদের কাছে।

জানা গেছে, বৃহস্পতিবার ভোর থেকেই পদ্মা সেতু উত্তর থানা মোড় থেকে সারিবদ্ধভাবে টোলপ্লাজায় পৌঁছে নির্ধারিত টোল দিয়ে সেতুতে উঠতে পারছে মোটরসাইকেল আরোহীরা। ডেডিকেটেড লেনসহ মাওয়া টোল প্লাজার দুটি বুথ দিয়ে আদায় করা হচ্ছে টোল।

এদিকে পদ্মা সেতু পারাপারের মাওয়া টোল প্লাজা থেকে অভিমুখের সড়কজুড়ে রয়েছে কয়েক হাজার মোটরসাইকেলের সারি। বুধবার গভীর রাত থেকে সেতুতে পারাপারের জন্য মোটরসাইকেল নিয়ে টোলপ্লাজার অভিমুখের সড়কে অবস্থান নেয় মোটরসাইকেল আরোহীরা।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ও সাত্তার মাদবর-মঙ্গল মাঝির ঘাটের ব্যবস্থাপক জামাল বলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় ফেরিতে কোনো গাড়ি বা যাত্রী নেই বলে ফেরি ঘাটে পড়ে রয়েছে। কর্তৃপক্ষ সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত কলমিলতা ও কুঞ্জলতা ঘাটেই থাকবে।

সেতু বিভাগের যুগ্ম সচিব মো. ভিখারুদ্দোলা চৌধুরী জানান, একটি বুথ দিয়ে টোল আদায়ের পরিকল্পনা থাকলেও চাপ থাকায় আজ দুটি বুথ দিয়ে আদায় করা হচ্ছে টোল। প্রতি মিনিটে টোল দিতে পারছে ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে। প্রথম ঘণ্টায় সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত প্রায় ১ হাজার ৫৩৭টি মোটরসাইকেল সেতু পাড়ি দিয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com